Eknath Shinde | হাসপাতালে ভর্তি হলেন একনাথ শিন্ডে, অঘোষিতই রইল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার আগেই বিপর্যয়! হাসপাতালে ভর্তি করা হল বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে (Eknath Shinde Hospitalised)। বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর মঙ্গলবার সকালে থানের জুপিটার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

বিগত বেশ কিছুদিন ধরেই জ্বর এবং গলায় সংক্রমণ নিয়ে ভুগছিলেন একনাথ শিন্ডে। শারীরিক পরিস্থিতি ঠিক না হওয়ায় এদিন তাঁকে ভর্তি করা হয় জুপিটার হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁকে সর্বক্ষণ নজরদারিতে রেখেছেন চিকিৎসকেরা। তবে তাঁর শারীরিক পরিস্থিতি উদ্বেগজনক নয়।

মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে একতরফা সিদ্ধান্ত জানিয়েছিল বিজেপি (BJP)। অন্যদিকে, গত বৃহস্পতিবার অমিত শায়ের (Amit Shah) সঙ্গে একান্তে বৈঠক (Meeting) করেন শিন্ডে। কিন্তু সেই বৈঠকে নতুন মন্ত্রীসভার গঠন নিয়ে আলোচনা হলেও সন্তুষ্ট হননি একনাথ। এই পরিস্থিতিতে পরদিন তিনি চলে যান নিজের গ্রামের বাড়িতে। সেখানেই জ্বর ও গলা ব্যাথায় আক্রান্ত হন তিনি। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হল  বৃহস্পতিবার বিকেল ৫টায় মুম্বইয়ের আজ়াদ ময়দানে শপথ নেবেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রীও। শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য সাজানো হচ্ছে আজ়াদ ময়দানকে। তার আগে নতুন মুখ্যমন্ত্রী বাছাই করার জন্য আজই জরুরি বৈঠকে বসতেন শিন্ডে এবং ‘মহাজুটি’ জোটের সদস্যরা। এমতাবস্থায় শিন্ডে হাসপাতালে ভর্তি হওয়ায় মুখ্যমন্ত্রীর শপথ বিশ বাঁও জলে!

আবার সূত্র মারফৎ জানা গেছে, দেবেন্দ্রই হতে চলেছেন পরবর্তী মুখ্যমন্ত্রী। উপমুখ্যমন্ত্রী হতে পারেন শিন্ডে এব‌ং অজিত। কিন্তু  উপমুখ্যমন্ত্রিত্ব নিতে রাজি নন একনাথ। জোটের বৃহত্তম শরিক দল বিজেপি হলেও শিবসেনা নেতারা প্রকাশ্যেই দাবি করেছেন যে, শিন্ডের মুখ্যমন্ত্রিত্বেই বিপুল সাফল্য পেয়েছে মহাজুটি। তাই তাঁকেই ফের মুখ্যমন্ত্রী করা হোক।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bandi Sanjay Kumar | ছেলের বিরুদ্ধে পকসো মামলা, ‘আইন সবার জন্য সমান’ বলে ছেলেকে পুলিশের হাতে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ চরম আইনি টানাপোড়েনের পর অবশেষে...

Kishanganj | বিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি! বাধা দিতেই লোহার রড দিয়ে পিটিয়ে খুন মহিলাকে

কিশনগঞ্জ: বিয়ের উৎসবের মাঝেই ভয়াবহ রক্তপাত। বিহারের কিশনগঞ্জ (Kishanganj)...

CBSE Three Language Formula | সিবিএসই স্কুলে এবার ৩টি ভাষা শেখা বাধ্যতামূলক, ১ জুলাই থেকেই কার্যকর হচ্ছে নতুন নিয়ম

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০ মেনেই...