WB Election 2026 | ভোটের ৪৮ ঘণ্টা আগেই কড়াকড়ি! বাইক চলাচলে একগুচ্ছ বিধিনিষেধ জারি করল নির্বাচন কমিশন

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (WB Election 2026) প্রথম দফার ভোটের ঠিক দু’দিন আগে বাইক চলাচলের ওপর একগুচ্ছ কঠোর বিধিনিষেধ (Bike Restrictions) জারি করল নির্বাচন কমিশন (ECI)। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিশনের তরফে জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদপত্র ও বৈদ্যুতিন মাধ্যমে এই নির্দেশিকা ব্যাপকভাবে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে বাইক ব্যবহারের ক্ষেত্রে নিম্নলিখিত নিয়মগুলি কার্যকর হবে, ভোটের দু’দিন আগে থেকে কোনো রাজনৈতিক দল বা প্রার্থী বাইক মিছিল করতে পারবেন না। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। দিনের বেলা (সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা) বাইক চললেও, চালকের পিছনে কোনো যাত্রী বা ‘পিলিয়ন রাইডার’ বসা যাবে না। এই নিয়ম মূলত বাইক ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করা বা এলাকায় অশান্তি ছড়ানো রুখতে নেওয়া হয়েছে।

তবে সাধারণ মানুষের হয়রানি এড়াতে কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞায় ছাড় দেওয়া হয়েছে, ভোটের দিন শুধুমাত্র ভোট দেওয়ার উদ্দেশ্যে বা কোনো জরুরি প্রয়োজনে বাইক নিয়ে বের হওয়া যাবে। চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থা, শিশুদের স্কুলে নিয়ে যাওয়া-আসা কিংবা পারিবারিক কোনো অত্যন্ত প্রয়োজনীয় কাজে এই নিষেধাজ্ঞা বলবৎ হবে না। আগে থেকে নির্ধারিত সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রেও ছাড় মিলবে।

কমিশন জানিয়েছে, উপরে উল্লিখিত কারণগুলি ছাড়া অন্য কোনো বিশেষ প্রয়োজনে যদি কেউ বাইক ব্যবহারের ছাড় চান, তবে তাঁকে সংশ্লিষ্ট স্থানীয় থানার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। অনুমতিপত্র ছাড়া রাস্তায় বের হলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) জানিয়েছেন, নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে এবং কোনো রকম বিশৃঙ্খলা রুখতে পুলিশ ও প্রশাসনকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...

Khokon Das Viral Audio | ‘আমিও এখন বিজেপি নেতা’! প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসের অডিও ভাইরাল হতেই শোরগোল বর্ধমানে

বর্ধমান: বিধানসভা ভোটের ফল বেরোতেই ভোলবদল? বর্ধমান দক্ষিণের সদ্য...

Maoist leader surrender | মাও-দমন অভিযানে লালবাজারের ‘ডাবল ধামাকা’: মাধাইয়ের আত্মসমর্পণ, জালে ১৫ লক্ষি নেত্রী শ্রদ্ধা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে মাওবাদী আন্দোলনের কোমর ভেঙে...