Smart meter | বেশি আসছে বিদ্যুতের বিল! বাড়িতে স্মার্ট মিটার বসানো বন্ধের বিজ্ঞপ্তি রাজ্যের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ স্মার্ট মিটার বসানোর পর থেকেই বিদ্যুতের বিল বেশি আসছে! এমন অভিযোগ করছিলেন বেশ কিছু উপভোক্তা। এবার সেই আবহেই রাজ্য বিদ্যুৎ দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানান হল যে, সরকারি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ছাড়া উপভোক্তাদের বাড়িতে আপাতত স্মার্ট মিটার বসানো বন্ধ রাখা হবে।

সম্প্রতি হুগলির ব্যান্ডেলের এক বাসিন্দা অভিযোগ জানান যে, স্মার্ট মিটার বসানোর পর এক মাসে তাঁর বিদ্যুতের বিল এসেছে ১২ হাজার টাকা, যা সাধারণের তুলনায় অনেকটাই বেশি। এমনই অভিযোগ করেছেন আরও বহু গ্রাহক। ঘটনা প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে প্রতিবাদের পথে হেঁটেছে রাজ্যের সকল বিরোধী দল।

ঘটনা প্রসঙ্গে সিপিএমের বক্তব্য, জোর করে প্রিপেড মিটার বসাতে রাজ্যবাসীকে বাধ্য করে বিদ্যুৎ পরিষেবার বেসরকারিকরণ করা হচ্ছে। তাঁরা এও অভিযোগ তুলেছে যে, যেহেতু এটা প্রিপেড ব্যবস্থা, সেই কারণে যদি কারও নির্দিষ্ট প্ল্যানের টাকা শেষ হয়ে যায় তবে মাঝ রাতেও কেটে যেতে পারে বিদ্যুৎ সংযোগ। এর ফলে কৃষকেরাও বিপুল ক্ষতীর সম্মুখীন হবে বলেও দাবি করেছিল তাঁরা। যদিও সেই সময় এই অভিযোগ গুলি কার্যত উড়িয়ে দিয়েছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরুপ বিশ্বাস। কিন্তু এবার সেই রাজ্য সরকারের তরফেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল, আপাতত বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার বসানো বন্ধ রাখার এই নতুন সিদ্ধন্তের কথা।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC corruption allegations | ‘মন সায় না দিলেও দলের হয়ে মিথ্যে বলতাম’, তৃণমূলের অন্দরের ‘টাকা লেনদেনের’ হাঁড়ি হাটে ভাঙলেন ঋজু

উত্তরবঙ্গ সইংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পরেই তৃণমূলের...

SSC SLST 2016 OMR Sheet | আদালতের ডেডলাইন মেনেই ‘অ্যাকশন’! শুভেন্দুর শপথের দিনেই ২০১৬-র ওএমআর শিট প্রকাশ করল এসএসসি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। কলকাতা হাইকোর্টের...

Adhir Chowdhury criticizes Mamata | ‘বিপদে পড়ে বাঁচাও বাঁচাও ডাকছেন’, মমতার জোট-বার্তাকে নজিরবিহীন আক্রমণ অধীর চৌধুরীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলায় পালাবদলের পর তৃণমূল নেত্রীর...