ঘর ভেঙে মজুত ধান সাবাড় করল গজরাজ

শেষ আপডেট:

চালসা: খাবারের খোঁজে হাতির হামলা। ঘর ভেঙে মজুত ধান সাবাড় করল গজরাজ। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তি এলাকায়। কোনওরকমে প্রাণে বাঁচেন বাড়ির লোকজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে সংলগ্ন পানঝোরা জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে ওই এলাকায় ঢোকে। সেই সময় কাঠের দোতলা ঘরে ঘুমিয়েছিল গয়ানাথ রায়ের পরিবার। হাতিটি এসে নীচের ঘরের বেড়া ভেঙে ডুলিতে রাখা মজুত ধান সাবাড় করে। প্রায় আধ ঘণ্টা পর হাতিটি ফের জঙ্গলে চলে যায়। ক্ষতিগ্রস্ত গয়ানাথ রায় বলেন, ‘হাতিটি ধান সাবাড় করেছে। কোনওরকমে আমরা প্রাণে বেঁচে যাই।’ স্থানীয়দের অভিযোগ, এর আগেও হাতির হানায় এলাকায় বহু ক্ষতি হয়েছে। কিন্তু বনদপ্তর থেকে কোনও ক্ষতিপূরণ পাওয়া যায়নি। ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন গয়ানাথ। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Adhikari | কংগ্রেসের ছাত্র নেতা থেকে বাংলার মুখ্যমন্ত্রী, এক অবিস্মরণীয় পথচলা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলার রাজনৈতিক মানচিত্রে এক ঐতিহাসিক...

Suvendu Adhikari | মসনদে ‘নন্দীগ্রামের নায়ক’: লোকভবনে পৌঁছে সরকার গঠনের আর্জি শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের...