Elephant attack | জমিতে যাওয়ার পথে ওত পেতে ছিল ‘যমদূত’! মূর্তির নিস্তব্ধতা চিরে মৃত্যু সুরজের

শেষ আপডেট:

লাটাগুড়ি: উত্তরবঙ্গের ডুয়ার্সে ফের বন্যপ্রাণী ও মানুষের সংঘাতের রক্তক্ষয়ী অধ্যায়। এবার ঘটনাস্থল গরুমারা জঙ্গল সংলগ্ন মূর্তি বনবস্তি এলাকা। বৃহস্পতিবার ভোরে হাতির হামলায় (Elephant attack) প্রাণ হারালেন সুরজ ওরাওঁ (২৭) নামে এক স্থানীয় যুবক। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে নিজের জমিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন সুরজ। জঙ্গল লাগোয়া মূর্তি বনবস্তি এলাকায় গরুমারা জঙ্গল (Gorumara National Park) থেকে একটি দলছুট দাঁতাল লোকালয়ে ঢুকে পড়ে। প্রাথমিক অনুমান— জমির কাছাকাছি পৌঁছোতেই সুরজ ওই হাতিটির সামনে পড়ে যান। পালানোর সুযোগ পাওয়ার আগেই দাঁতালটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা ওই স্থানে সুরজকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল স্পষ্ট। খবর দেওয়া হয় মেটেলি থানায় এবং বনদপ্তরে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মেটেলি থানার পুলিশ এবং গরুমারা বন্যপ্রাণী বিভাগের আধিকারিকরা। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে। গরুমারা বন্যপ্রাণী বিভাগের এডিএফও (ADFO) রাজীব দে জানান, “প্রাথমিক তদন্তে এটি হাতির হামলা বলেই নিশ্চিত হওয়া গিয়েছে। বনদপ্তরের নিয়ম অনুযায়ী মৃত যুবকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।”

এই ঘটনার পর থেকে মূর্তি ও সংলগ্ন লাটাগুড়ি (Lataguri) এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাঝেমধ্যেই জঙ্গল থেকে হাতি লোকালয়ে ঢুকে ফসলের ক্ষতি করছে। স্থায়ী সমাধানের দাবিতে সরব হয়েছেন বনবস্তির বাসিন্দারা। বনদপ্তরের পক্ষ থেকে ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Swapna Barman | ‘বাড়ি জ্বালিয়ে দিল’! স্বপ্না বর্মনের ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি...

Witchcraft Allegation | রায়গঞ্জে ডাইনি অপবাদের নারকীয় অন্ধকার, দম্পতিকে মলমূত্র খাওয়ানোর অভিযোগ!

বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের চরম অন্ধকার রায়গঞ্জে।...

Cooch Behar | শুভেন্দুর কনভয়ে ভাঙচুরের ঘটনায় ‘অ্যাকশন’! কোচবিহারে গ্রেপ্তার ব্লক সভাপতি সহ ৩ তৃণমূল নেতা

শিবশংকর সূত্রধর,কোচবিহার: গত বছর খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)...

Cooch Behar | এমজেএন মেডিকেলে রোগীর মৃত্যুর অভিযোগে কাঠগড়ায় হাসপাতাল! গঠন হল তদন্ত কমিটি

কোচবিহার: এমজেএন (MJN) মেডিকেল কলেজ ও হাসপাতালে (Cooch Behar)...