Elephant’s life saved | রেল লাইনে দাঁড়িয়ে হাতি, নজরে আসতেই জরুরিকালীন ব্রেক কষে ট্রেন থামাল চালক

শেষ আপডেট:

নাগরাকাটা: চালকের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বাঁচল হাতি। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে চালসা ও নাগরাকাটা স্টেশনের মাঝে চাপরামারির জঙ্গলের রেললাইনে। জানা গিয়েছে, এদিন সকালে ধুবড়িগামী আপ ইন্টারসিটি এক্সপ্রেসের লোকো পাইলট অরুণাভ মিত্র ও অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রাকেশ কুমার নির্দিষ্ট গতিতে ট্রেন চালিয়ে যাওয়ার সময় আচমকা লক্ষ্য করেন ৬৮/৭ নম্বর পিলারের কাছে রেল লাইনের উপরে দাঁড়িয়ে একটি মাকনা হাতি। হাতিটির প্রাণ বাঁচাতে জরুরিকালীন ব্রেক কষে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন চালক। হাতিটি জঙ্গলে ঢোকার পরই ফের গন্তব্যের দিকে রওনা দেয় ট্রেনটি।

এই নিয়ে ডুয়ার্সের জঙ্গলপথে পরপর কয়েকটি হাতি রক্ষার ঘটনা ঘটল। রেলের উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অমরজিৎ গৌতম বলেন, ‘হাতি সহ অন্য বুনোদের রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ট্রেন চালকদের বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে সচেতন করা হয়। তাছাড়া জঙ্গল রুটে নিয়ন্ত্রিত বেগে ট্রেন চালানোর নির্দেশিকা তো রয়েইছে।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Nishith Pramanik | অঙ্ক কষেই ‘ফার্স্টবয়’ নিশীথ, সোশ্যাল মিডিয়ায় চর্চা শিলিগুড়ির শংকরকে নিয়ে

শুভঙ্কর চক্রবর্তী শনিবার ব্রিগেডে রাজ্য মন্ত্রীসভার শপথগ্রহণ অনুষ্ঠানে উত্তরবঙ্গ থেকে...

Bidhannagar | অভাবকে জয় করে মাধ্যমিকে নজরকাড়া ফল, চিকিৎসক হওয়ার স্বপ্নে বিভোর সায়নিকা

সৌরভ রায়, ফাঁসিদেওয়া: ভালোভাবে পড়াশোনা করে চিকিৎসক (Doctor) হতে...

Dooars Wildlife | বর্ষায় আগাম সতর্কতা বন দপ্তরের, নদীতে নজরে বিশেষ দল

শুভদীপ শর্মা, লাটাগুড়ি: প্রতি বর্ষায় তিস্তা, তোর্ষা, জলঢাকা, মূর্তি...