হাতির টিফিন চুরি! চাবাগানে হানা দিয়ে শ্রমিকদের খাবার সাবার করল মাকনা

শেষ আপডেট:

নাগরাকাটাঃ হাতির টিফিন চুরি! গল্প হলেও সত্যি। শনিবার এমনই ঘটনার সাক্ষী থাকল নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগানের শ্রমিকরা। এদিন সকালে বাগানের ডুমুরঝোড়া সেকশনে কাঁচা পাতা তুলছিলেন শ্রমিকরা। এমন সময় সেখানে হাজির একটি হাতি। স্বাভাবিক ভাবেই ওই দৃশ্য দেখে সবাই দে ছুট। এরপরের কাহিনী তো নজিরবিহীন। দুপুরের টিফিনের জন্য নিয়ে আসা একে একে ৮৪ জনের খাবার খেয়ে তবেই এলাকা ছাড়লো মাকনা। টিফিন বাক্সে করে চা শ্রমিকদের খাবারগুলি বাগানের ছায়া গাছে সার দিয়ে ঝোলানো ছিল।

শনিবার সকাল ১০ টা নাগাদ ঘটনাটি ঘটে নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগানের ডুমুরঝোড়া সেকশনে। হাতির এমন ‘টিফিন চুরি’ দেখে হতভম্ব শ্রমিকরা। কৈলাশ গোপ নামে এক শ্রমিক নেতা বলেন, এখানেই জন্ম- কম্ম। বলতে পারেন হাতির সঙ্গেই আমাদের ঘর। শ্রমিক আবাস, দোকানপাট ভাঙচুর করে মজুত থাকা খাবার সাবাড় করে যাওয়া বামনডাঙ্গায় নিত্য দিনের ঘটনা। তা বলে কাজের স্থানে হানা দিয়ে এমন চুরি! কিছুক্ষণ মাথা চুলকে নিয়ে তার মন্তব্য, না- এরকম এর আগে কস্মিনকালেও দেখিনি।

সুমিত্রা ওরাওঁ নামে এক শ্রমিক বলছেন, ভোরে উঠে দুটো চাল ফুটিয়ে টিফিনে করে নিয়ে এসেছিলাম৷ সঙ্গে ছিল আলু ভাজা। দুপুরে কাজের ফাঁকে একটু খেয়ে নিতাম। সবই হাতির পেটে গেলো। সুকুরমুণি ওরাওঁ নামে এক শ্রমিক বলছেন, টিফিনে ছিল রুটি আর ঢেকি শাক। হাতি যে এসবও খায় আগে কি আর জানতাম!

এদিন মাকনাটি পাশের ডায়না জঙ্গল থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা পেরিয়ে বাগানে যেখানে কাজ হচ্ছিল সেখানে হানা দেয়। দুলকি চালে এগিয়ে আসা হাতি দেখে সঙ্গে সঙ্গে কর্মরত শ্রমিকদের মধ্যে হুলুস্থুল বেঁধে যায়। প্রায় দু ঘন্টা সেখানে কাজ বন্ধ থাকে। পরে শ্রমিকরাই প্রতিরোধ তৈরি করলে হাতিটি অন্য পাশের গরুমারার জঙ্গলের দিকে চলে যায়। তার আগেই অবশ্য ঘটে গেছে অভিনব টিফিন কান্ড। বন দপ্তরের খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল দে বলেন, হাতিটির গতিবিধির প্রতি সতর্ক নজর রেখে চলা হচ্ছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tamil Nadu CM Oath | তামিলনাডুতে ‘থালাপতি’র রাজ্যাভিষেক! মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সুপারস্টার বিজয়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন...

Puducherry CM | পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রী হচ্ছেন এন রঙ্গস্বামী, শপথগ্রহণ কবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুদুচেরির প্রশাসনিক প্রধান হিসেবে (Puducherry...

US-Iran Conflic | ‘মিসাইল তাক করা আছে’, মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার হুমকি দিল ইরান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হরমুজ প্রণালীকে (Strait of Hormuz)...

CPM | মমতার জোটের ডাক প্রত্যাখান বামেদের! দুর্নীতিগ্রস্তদের জায়গা নেই, স্পষ্ট বার্তা সেলিমের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর উত্তপ্ত...