বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

Elon Musk | এলন মাস্কের সন্তানের নাম ‘শেখর’

শেষ আপডেট:

টেক্সাস: ভারতের সঙ্গে তাঁর নিবিড় যোগের কথা কবুল করলেন টেসলা এবং স্পেসএক্স-এর কর্ণধার এলন মাস্ক (Elon Musk)। সম্প্রতি তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গী তথা নিউরালিঙ্ক-এর নির্বাহী শিভন জিলিস ভারতীয় বংশোদ্ভূত। সেইসঙ্গে তিনি জানান, তাঁদের এক ছেলের মাঝের নামটি রাখা হয়েছে নোবেলজয়ী ভারতীয়-আমেরিকান জ্যোতির্পদার্থবিজ্ঞানী সুব্রহ্মণ্যন চন্দ্রশেখরের সম্মানে।

জিরোধা-র সহ প্রতিষ্ঠাতা নিখিল কামাথের পডকাস্ট ‘পিপল বাই ডব্লিউটিএফ’-এ কথা বলার সময় মাস্ক এই তথ্যগুলো জানান। তাঁর কথায়, ‘আমি নিশ্চিত নই আপনি জানেন কি না, কিন্তু আমার সঙ্গী শিভন অর্ধেক ভারতীয়। তাছাড়া আমার এক ছেলের মাঝের নাম ‘শেখর’ রাখা হয়েছে বিজ্ঞানী চন্দ্রশেখরকে শ্রদ্ধা জানাতে।’
মাস্ক জানান, শিভনকে ছোটবেলায় দত্তক দেওয়া হয়েছিল। তিনি কানাডায় বড় হয়েছেন। তাঁর ভারতীয় যোগ মূলত পূর্বপুরুষের সূত্রে। তবে ঠিক পারিবারিক ইতিহাস সম্পর্কে তিনি বিশদে অবগত নন।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Bangladesh Election | বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে নির্বাচনের পথে পা বাড়াল...

Lionel Messi | ভারতের মাটিতে পা রাখছেন মেসি, ‘ফুটবল-দেবতা’র দর্শনের অপেক্ষায় ভক্তরা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্টেডিয়ামের টিকিট পাননি? মন খারাপের...

Pakistan’s F-16 Fleet | পাক এফ-১৬ ফ্লিটে আমেরিকার ‘বুস্টার ডোজ’, সতর্ক দিল্লি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বন্ধু ট্রাম্প ফিরতেই যেন অকাল...

Donald Trump | ভারতের মত কৌশলগত সঙ্গীকে হাতছাড়া করা উচিত না! ট্রাম্পকে কড়া ভাষায় আক্রমণ ডেমোক্র্যাট নেত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন আইন সভায় সেদেশের প্রেসিডেন্ট...