Emergency | ‘এমার্জেন্সি’ শিখ সম্প্রদায়ের জন্য অপমানজনক, কঙ্গনাকে নোটিশ আদালতের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুক্তির আগে থেকেই নানা জটিলতার সম্মুখীন হয়েছে কঙ্গনা রানাউত(Kangana Ranaut) অভিনীত ছবি ‘এমার্জেন্সি’। একের পর এক আইনি বিপাকে পড়েছে ছবিটি। এবার ছবি নিয়ে ফের বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী। ‘এমার্জেন্সি’ ছবি শিখ সম্প্রদায়ের জন্য অপমানজনক। এমনই অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। কঙ্গনাকে নোটিশ পাঠিয়েছে চণ্ডীগড়ের জেলা আদালত। সূত্রের খবর, আইনজীবী রবিন্দর সিং বাসসির অভিযোগের ভিত্তিতেই এই নোটিশ পাঠানো হয়েছে।

রবিন্দরের অভিযোগ, কঙ্গনার ‘এমার্জেন্সি’(Emergency) ছবি শিখ সম্প্রদায়ের জন্য অপমানজনক। এই সম্প্রদায়ের বিরুদ্ধে ভুল অভিযোগ তুলে ধরা হয়েছে। এর ভিত্তিতেই তিনি মামলা নথিভূক্ত করার আর্জি জানিয়েছেন। আর সেই কারণেই কঙ্গনাকে নোটিশ পাঠানো হয়েছে। আগামী ৫ ডিসেম্বর এই বিষয় নিয়ে ফের আলোচনা করা হবে বলেই আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে অভিনেত্রীর ছবির মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, ‘এমার্জেন্সি’ ছবি নিয়ে এর আগেও শিখ সম্প্রদায়ের তরফে আপত্তি তোলা হয়েছে। ছবিটিকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছিল ‘শিরোমনি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি’র তরফে। অস্ট্রেলিয়া শিখ কাউন্সিলের পক্ষ থেকেও লিখিত অভিযোগ জানানো হয়েছিল।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Locket Chatterjee | ‘কারও পেটে লাথি পড়তে দেব না’! হুঙ্কার লকেটের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় পালাবদল...

Anushka Sharma | কামব্যাক ভিডিওতেই ট্রোলড অনুষ্কা! প্লাস্টিক সার্জারি না বয়সের ছাপ? বিরাট-ঘরণিকে দেখে চিনতেই পারছেন না ভক্তরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’...

Mouni Roy | সংসারে ভাঙনের সুর? বিচ্ছেদের জল্পনা নিয়ে এবার মুখ খুললেন মৌনী রায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়...

Leena Gangopadhyay | মেয়াদ শেষ হয়নি এখনও, তার আগেই মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ ছাড়লেন লীনা গঙ্গোপাধ্যায়!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘ নয় বছরের যাত্রায় ইতি...