Peace treaty Armenia-Azerbaijan | দীর্ঘ ৩৫ বছরের লড়াইয়ে ইতি! হোয়াইট হাউসে শান্তি চুক্তি আর্মেনিয়া ও আজারবাইজানের   

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ ৩৫ বছরের লড়াইয়ে ইতি। শান্তি চুক্তি হয়ে গেল আর্মেনিয়া ও আজারবাইজানের। হোয়াইট হাউসে শান্তি চুক্তি করিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা করলেন,   “দীর্ঘ ৩৫ বছর ধরে ওরা লড়ছিল, এখন ওরা বন্ধু। আর এই বন্ধুত্ব অটুট থাকবে।” এদিন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনায়ান দুজনে করমর্দন করলেন। সেই সঙ্গে শান্তি চুক্তির জন্য তাঁরা উচ্ছ্বসিত প্রশংসা করেন ট্রাম্পের।

এক্স হ্যান্ডলে পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, “আর্মেনিয়া-আজারবাইজান ৩৫ বছর ধরে নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত ছিল। যার জেরে প্রাণ গিয়েছে দুই দেশের হাজার হাজার সাধারণ নাগরিকের। অথচ এই যুদ্ধ থামাতে অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু কেউ সফল হননি। অবশেষে আমরা সফল হলাম।” ট্রাম্প আরও জানান, “আমেরিকা এই দুই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করবে। যাতে দুই দেশের আর্থিক উন্নতি ঘটে ও সঠিক সুযোগ পায়। আমরা সর্বোচ্চ স্তরে দক্ষিণ ককেশাসকে ব্যবহার করতে সক্ষম হব। আজারবাইজান ও আর্মেনিয়ার নেতাদের জন্য আমি গর্বিত। ওনারা নিজেদের দেশের নাগরিকদের জন্য একদম সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন।”

প্রসঙ্গত, এর আগেও ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতি করিয়েছেন তিনি। এমনকী, সংঘর্ষবিরতি করিয়েছেন কঙ্গো ও রুয়ান্ডা, ইরান ও ইজরায়েলের মধ্যে। তবে ট্রাম্পের দাবি খারিজ করে দিয়েছে ভারত। হামস-ইজরায়েল ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামানোর চেষ্টা করলেও তাতে বিশেষ ফল হয়নি ট্রাম্প।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Adhikari | কংগ্রেসের ছাত্র নেতা থেকে বাংলার মুখ্যমন্ত্রী, এক অবিস্মরণীয় পথচলা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলার রাজনৈতিক মানচিত্রে এক ঐতিহাসিক...

Suvendu Adhikari | মসনদে ‘নন্দীগ্রামের নায়ক’: লোকভবনে পৌঁছে সরকার গঠনের আর্জি শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের...

WB CM 2026 | ‘শুভেন্দু ছাড়া দ্বিতীয় নামের প্রস্তাব আসেনি’, মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে মন্তব্য শায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: "শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) ছাড়া...

Suvendu Adhikari | ‘মোদিজির নেতৃত্বে বাংলার নবনির্মান’, মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার মানুষের স্বপ্নপূরণের আশ্বাস শুভেন্দু অধিকারীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে...