জল্পনার অবসান, বাগদান সারলেন রাঘব-পরিণীতি

শেষ আপডেট:

তপন বকসি, মুম্বই: জল্পনার অবসান। অবশেষে শনিবার দিল্লির কাপুরথালা হাউসে আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা আর বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া তাঁদের আনুষ্ঠানিক বাগদান সারলেন। সন্ধ্যে ছটার কিছু পরে পাঞ্জাবি মতে আচার অনুষ্ঠান শেষ করার পর পরিণীতি চোপড়া নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বাগদান পর্বের ছবি পোস্ট করেন। পরিণীতির সেই পোস্ট দেখে তাঁর সহশিল্পীরা একে একে শুভেচ্ছাবার্তা জানান দুজনকে। কাপুরথালা হাউসের বাইরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনে উপস্থিত হয়ে পরিণীতি ও রাঘব শুভেচ্ছা বিনিময় করেন। তাঁদের প্রেম নিয়ে জল্পনা চলছিল। যদিও নিজেরা মুখে কুলুপ এঁটেই ছিলেন। এতদিনে সেই প্রেমে সিলমোহর পড়ল। সোশ্যাল মিডিয়ায় বাগদানের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আত্মীয়-পরিজন ও বন্ধু-বান্ধবের উপস্থিতিতে এদিন একে অপরকে আংটি পরালেন দুই তারকা।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

KKR vs CSK IPL 2026 | দিশাহীন বোলিং, মন্থর ব্যাটিং— সিএসকে-র কাছে ৩২ রানে হেরে পয়েন্ট টেবিলের ‘লাস্ট বয়’ কেকেআর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের পয়েন্ট টেবিলে সবার শেষ...

Rahul Gandhi Berhampore Rally | ১৯০০ কোটির চিটফান্ড দুর্নীতির ছায়া মুর্শিদাবাদে! তৃণমূলকে ‘তোলাবাজের সরকার’ বলে আক্রমণ রাহুল গান্ধির

বহরমপুর: লোকসভা নির্বাচনের শেষ লগ্নে মুর্শিদাবাদে কংগ্রেসের ‘দুর্গ’ রক্ষা...

Modi-Trump phone call | “ভারত আপনাকে ভালোবাসে!” ট্রাম্পের সঙ্গে ৪০ মিনিটের ফোনালাপে বার্তা মোদির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকা-ইরান যুদ্ধবিরতির পরই বিশ্ব রাজনীতিতে...

Vedanta Power Plant Blast | বেদান্ত পাওয়ার প্ল্যান্টে বয়লার বিস্ফোরণ, অন্তত ১০ শ্রমিকের মৃত্যু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নববর্ষের আনন্দ ম্লান করে...