শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

বাগদান না বিয়ে? দিল্লিতে পরিণীতি-রাঘবের অনুষ্ঠান নিয়ে জোর জল্পনা

শেষ আপডেট:

তপন বকসি, মুম্বই: আগামী শনিবার, ১৩ মে বাগদান সারতে চলেছেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা ও বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বলিউডের বিশ্বস্ত সূত্র থেকে জানা যাচ্ছে দিল্লিতে এই বাগদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার ১৫০ জন বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনরা এই বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন। ওই বিশ্বস্ত সূত্র থেকে আরো জানা যাচ্ছে এ বছরের অক্টোবর মাসে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এরা দুজন। আবার বলিউডের আর একটি বিশ্বস্ত সূত্র থেকে শোনা যাচ্ছে, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে পরিণীতি ও রাঘবের পাঞ্জাবি মতে ‘রোকা’ (আশীর্বাদ) অনুষ্ঠান হয়ে গিয়েছে। মে মাসের ১৩ তারিখ বাগদান নয়, হয়ত বিয়ে হতে চলেছে ওদের।

এবছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে দক্ষিণ মুম্বাইয়ের এক রেস্তোরাঁর নৈশভোজের আসরে বলিউডের পাপারাজ্জিরা রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়াকে প্রথমবার আবিষ্কার করেন। ঘটনাচক্রে তারপর দিনেই বলিউডের পাপারাজ্জিরা এদের দুজনকে আবার নতুন করে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় লাঞ্চে দেখতে পান। এরপরই রাঘব আর পরিণীতিকে ঘনঘন মুম্বাই এবং দিল্লি এয়ারপোর্টে দেখা যায়। এই দুই এয়ারপোর্টেই উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিরা রাঘব পরিনীতিকে তাদের আসন্ন বিয়ে সম্পর্কে জিজ্ঞেস করলে মুখোমুখি তারা সরাসরি না কিছু বললেও তাদের শারীরিক ভাষা থেকেই তাদের দুজনের সম্পর্কের ইঙ্গিত পরিষ্কার হয়ে যায়। শোনা যাচ্ছে অক্টোবর মাসে আমেরিকা থেকে পরিণীতির জ্যাঠতুতো দিদি প্রিয়াঙ্কা চোপড়া ওই সময়ে মুম্বাইয়ের মামি ফিল্ম ফেস্টিভ্যালে চেয়ারপারসন হিসেবে যোগ দিতে  আসছেন। আর ওই একই সময়ে খুড়তুতো বোন পরিনীতি চোপড়ার বিয়ের আসরে তার যোগ দেওয়ার কথা। কিন্তু পরিণীতি ও  রাঘবের বিয়ে নিয়ে ১৩ মে যে বিয়ের কথা শোনা যাচ্ছে, সেই অনুমান সত্যি হলে অক্টোবর পর্যন্ত ওদের বিয়ের অপেক্ষার প্রশ্ন উঠছে না।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Shaan on KK’s Death | ধূমপান-মদ্যপান করতেন না, তাও কেন হৃদরোগ? কেকে-র মৃত্যু আজও মানতে পারেন না শান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের ৩১ মে। কলকাতার...

Akshay Kumar | ‘বাবাকে বাঁচান!’, বুথের বাইরে অক্ষয়ের পা জড়িয়ে আকুতি তরুণীর, পালটা যা করলেন অভিনেতা…

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহন্মুম্বই পুরনিগমে (বিএমসি) নির্বাচনের (Mumbai...

Amal Chowdhury | হারিয়ে গেল মহালয়ার সেই অট্টহাসি, প্রয়াত পর্দার ‘মহিষাসুর’ অমল চৌধুরী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শোকের ছায়া বিনোদন জগতে। শেষ...

Arghya Sen | রবীন্দ্রসংগীতের এক যুগের অবসান, ৯০ বছর বয়সে অমৃতলোকে পাড়ি দিলেন শিল্পী অর্ঘ্য সেন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলা সংগীত জগতে নক্ষত্রপতন। রবীন্দ্রসংগীতের...