English Bazar | শহরের ফুসফুস মাঠ বাঁচাতে আর্জি স্থানীয়দের

শেষ আপডেট:

প্রকাশ মিশ্র, মালদা: ইংরেজবাজার (English Bazar) শহরের অন্যতম ফুসফুস গ্রিন পার্ক (Green park) এলাকায় কৃষি খামার মাঠ। সকালে মাঠটি ক্রীড়াপ্রেমী ও প্রাতর্ভ্রমণকারীদের দখলে থাকে। কিন্তু সন্ধ্যা নামলেই অসামাজিক ও দুষ্কৃতীদের দখলে চলে যায় এলাকা। এই অসামাজিক কাজকর্ম রুখতে মাঠে পর্যাপ্ত আলো এবং উপযুক্ত পরিকাঠামো তৈরির জন্য জেলা প্রশাসনের কাছে গণস্বাক্ষর সংবলিত আবেদন জানিয়েছেন ক্রীড়াপ্রেমী, প্রবীণ ও নবীন প্রাতর্ভ্রমণকারীরা।

জেলা শাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন, ‘জেলা পরিকল্পনা আধিকারিকের সঙ্গে আলোচনা করে আমি এই ব্যাপারে পদক্ষেপ নেব।’ সকালে প্রাতর্ভ্রমণকারীরা এই মাঠ ব্যবহার করেন। ফুটবল, ক্রিকেট সহ বিভিন্নরকম খেলাধুলো হয়। কিন্তু সন্ধে নামলে এই মাঠের পাশ দিয়ে যাতায়াতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। এমনটাই অভিযোগ এলাকার মানুষের। এখানে খেলোয়াড় ও প্রাতর্ভ্রমণকারীদের জন্য শৌচালয়ের দাবি জানিয়েছিলেন প্রবীণ নাগরিকরা। তারা গণস্বাক্ষর সংবলিত আবেদনপত্রে সন্ধ্যায় মাঠে অসামাজিক কাজকর্ম বন্ধে আলো এবং শৌচালয় ও অন্যান্য পরিকাঠামোগত উন্নয়ন ও পথচারীদের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রার্থনা করেন। ক্রীড়াপ্রেমী কার্তিক সাহা জানান, ‘শহরে হাতেগোনা কয়েকটি খেলার মাঠ রয়েছে। তার মধ্যে অন্যতম কৃষি খামারের খেলার মাঠ। জেলা প্রশাসনের তরফে নিকাশিনালা এবং প্রবীণ নাগরিকদের বসার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এখনও অনেক কাজ বাকি।’ প্রবীণ অ্যাথলেটিক সুভাষ দাসের বক্তব্য, ‘সন্ধ্যা নামলে মাঠটি দুষ্কৃতীদের কবলে চলে যায়। চলে অসামাজিক কাজকর্ম। মাঠের এক প্রান্তে হাইমাস্ট টাওয়ার রয়েছে। অন্য দিকগুলি অন্ধকার থাকে। অন্ধকার জায়গাগুলিতে আলোর ব্যবস্থা রাখার জন্য জেলা প্রশাসনের কাছে আমরা আবেদন জানিয়েছি।’ উপপুরপ্রধান সুমালা আগরওয়ালা জানিয়েছেন, ‘আপাতত যে হাইমাস্ট টাওয়ারটি রয়েছে, তার বিদ্যুৎ বিল মেটাচ্ছে ইংরেজবাজার পুরসভা। প্রশাসনের তরফে আবেদন করা হলে প্রস্তাবিত অন্য প্রান্তের হাইমাস্ট টাওয়ারের বিদ্যুতের বিল ইংরেজবাজার পুরসভা বহন করতে পারে।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Chopra | নেপালে পালানোর ছক? সীমান্ত থেকে গ্রেপ্তার চোপড়ার দাপুটে তৃণমূল নেতা গোপাল ভৌমিক!

মনসুর আলম, চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়া রাজনীতিতে বড়সড় চমক।...

Anganwadi Center Protest | অঙ্গনওয়াড়িতে ডিম অমিল! বালুরঘাটের করিমগুটিনে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

পতিরাম: শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়ার সরকারি নির্দেশ থাকলেও,...

BJP | ৪৬ বছরের জেদ পূরণ! বাংলায় বিজেপি আসতেই চুল-দাড়ি কাটলেন গাজোলের ৭৫ বছরের অতুল বিশ্বাস

গাজোল: রাজনীতিতে নিষ্ঠা আর জেদের এক অনন্য নজির সৃষ্টি...

Burma Teak Smuggling | টিনের আড়ালে সেগুনের পাচার! অসম-বাংলা সীমানায় ৩০ লক্ষ টাকার কাঠ উদ্ধার করল বন দপ্তর

বক্সিরহাট: নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পাচার রোধে কড়া বার্তা...