Recipe | রবিবারের মেগা দুপুর জমে উঠুক পোস্ত চিকেনে, দেখে নিন রেসিপি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  সারা সপ্তাহ ভীষণ কাজের চাপ। কোনওমতে রান্না করেই ছুটতে হয় অফিসে। গুছিয়ে রান্নাটা যেমন হয়না, তেমনি পাত পেড়ে খাওয়াও যায় না। এই পরিস্থিতিতে শুধুই প্রহর গুণতে হয় কবে রবিবার আসবে। এই রবিবার কি রাঁধবেন ভেবেছেন কিছু? না ভেবে থাকলে ভালোই করছেন। কারণ যেই রেসিপি আপনাদের জন্য ভেবেছি, তা একটু ভিন্ন স্বাদের হলেও খেতে দুর্দান্ত। এই পদের নাম পোস্ত চিকেন। চলুন সময় নষ্ট করে লাভ নেই। রেসিপি দেখে রান্না শুরু করে দিন।

উপকরণ: মুরগির মাংস ৫০০ গ্রাম (মাঝারি মাপের পিস করা), পোস্ত বাটা ৬ চামচ, রসুন কোয়া ৬টা , আদা ১ইঞ্চি, কাঁচা লংকা ৪টে, পেঁয়াজ ২টো, টমাটো ১টা, লংকা গুঁড়ো ১ চামচ, সরষের তেল, নুন স্বাদ অনুসারে, তেজ পাতা ১ টা, লবঙ্গ ৪ টে, এলাচ ৪ টে, দারচিনি, মৌরি ১ চামচ, লেবুর রস ১ চামচ, হলুদ গুঁড়ো আধ চামচ।

পদ্ধতি: প্রথমেই চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর তাতে আদা বাটা, পেঁয়াজ বাটা, লংকা বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিন ১ ঘণ্টার জন্য। ম্যারিনেট চিকেন অবশ্যই পাত্র দিয়ে ঢাকুন।

স্টেপ ২-এবার কড়াইতে তেল দিন। এরপর তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। তাতে কয়েকটি থেতো করা এলাচ, লংকার গুঁড়ো দিয়ে কষিয়ে নিন। এরপর তাতে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে কষান।

স্টেপ ৩- এরপর তাতে পোস্ত বাটা, পরিমাণমত নুন ও চিনি দিয়ে কষাতে থাকুন। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে কষাতে থাকুন। মশলা কষে এলে জল ঢেলে দিন। মাংস সেদ্ধ হওয়ার সময় দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। ভাতের সঙ্গে গরম-গরম পরিবেশন করুন পোস্ত চিকেন।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

More like this
Related

Lifestyle | এক চিমটি প্রশান্তি! যান্ত্রিক জীবনেও থাকুক আনন্দের স্পন্দন

উত্তরবঙ্গ সংবাদ দিজিটাল ডেস্ক:  প্রতিদিন সকালে অ্যালার্মের শব্দে ঘুম...

Recipe | দই-বেগুন ইলিশ! এক গ্রাসেই মনে হবে স্বর্গসুখ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাছের কথা উঠলে বাঙালির মনে সবার...

Home Style | শীতে সাজুক আপনার প্রিয় ঘর! অন্দরসজ্জায় আনুন ছোট বদল, মিলবে বড় আরাম

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাইরে যখন কুয়াশার চাদর আর...

Recipe | শীতের সন্ধ্যায় ধোঁয়া ওঠা পিঠে! ঘরেই বানান নলেন গুড়ের পাটিসাপটা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তুরে হাওয়ার শিরশিরানি আর মিষ্টি...