West Bengal Assembly Election 2026 | স্বাধীনতার পর দেশে সর্বোচ্চ ভোটদানের রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ! কুর্নিশ জ্ঞানেশের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ২০২৬-এর বিধানসভা নির্বাচনে গণতন্ত্রের মহোৎসবে নয়া ইতিহাস গড়ল পশ্চিমবঙ্গ (West Bengal Assembly Election 2026)। ১৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেশের মধ্যে সর্বকালের সর্বোচ্চ ভোটদানের নজির তৈরি করল বাংলা। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম ও দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষে বাংলায় সামগ্রিক ভোটদানের হার দাঁড়িয়েছে ৯২.৮৫ শতাংশ। এর আগে কোনো রাজ্যই এই পরিসংখ্যান ছুঁতে পারেনি।

এতদিন পর্যন্ত ভারতের বিধানসভা নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ ভোটদানের রেকর্ড ছিল ত্রিপুরার দখলে। ২০১৩ সালে সেখানে ৯১.৮২ শতাংশ ভোট পড়েছিল। গত ১৩ বছর ধরে সেই নজির অক্ষত থাকলেও ২০২৬-এর বাংলা তা অনায়াসেই টপকে গেল। গত ২৩ এপ্রিল প্রথম দফার ১৫২টি আসনে ভোট পড়েছিল ৯৩.১৯ শতাংশ। আর দ্বিতীয় দফার শেষে বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ৯২.৪৭ শতাংশ। কমিশনের চূড়ান্ত তালিকায় এই সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে বলে অনুমান।

বাংলার এই বিপুল জনঅংশগ্রহণকে কুর্নিশ জানিয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার (CEC) জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। একে স্রেফ নির্বাচন না বলে তিনি অভিহিত করেছেন ‘ভোটের উৎসব, পশ্চিমবঙ্গের গর্ব’ (Chunav ka Parv, Paschim Bengal ka Garv) হিসেবে। জ্ঞানেশ কুমার জানান, “স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে এত ভোট কখনও পড়েনি। গরম ও নানা প্রতিকূলতা উপেক্ষা করে সাধারণ মানুষ যেভাবে বুথমুখী হয়েছেন, তা সারা দেশের কাছে এক অনন্য দৃষ্টান্ত।” নির্বাচন কমিশনের দাবি, কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি এবং অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করায় ভোটাররা নির্ভয়ে নিজেদের অধিকার প্রয়োগ করতে পেরেছেন। এই রেকর্ড ভোটদান আদতে সাধারণ মানুষের গণতান্ত্রিক চেতনার জয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Abhishek Banerjee | ভোটের প্রচারের ‘উস্কানি’ ও অমিত শা-কে ‘হুমকি’-র অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের FIR!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২৬ সালের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের...

NEET-UG 2026 | নিট প্রশ্ন ফাঁসের ‘মাস্টারমাইন্ড’ রসায়নের অধ্যাপক! পুণে থেকে গ্রেপ্তার ‘কিংপিন’ কুলকার্নি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেশজুড়ে তোলপাড় ফেলা ডাক্তারি প্রবেশিকা...

Suvendu Adhikari | স্বাস্থ্য পরিকাঠামোয় ‘সার্জারি’! দালালি ও রেফার-রাজ রুখতে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের সরকারি চিকিৎসা ব্যবস্থার খোল...

Assembly Live Stream WB | বিধানসভাতেও এবার লোকসভার ছোঁয়া! বড় সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দিল্লির সংসদের মতোই এবার আমূল...