Euro cup | ইউরো কাপে পোল্যান্ডকে ৩-১ হারালো অস্ট্রিয়া, স্লোভাকিয়াকে হারিয়ে বেলজিয়ামকে চাপে ফেলল ইউক্রেন  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইউরো কাপে পোল্যান্ডকে ৩-১ হারিয়ে দিল অস্ট্রিয়া। পোল্যান্ডের এদিনের জয়ে জমে গেল গ্রুপ ডির লড়াই। এই জয়ে গ্রুপে তারা উঠে এল দ্বিতীয় স্থানে। আগের ম্যাচে অস্ট্রিয়া  ফ্রান্সের কাছে হেরে গিয়েছিল। এদিনের জয়ে তারা ফিরে পেয়েছে মনোবল। অন্য ম্যাচে, পিছিয়ে পড়েও স্লোভাকিয়াকে হারাল ইউক্রেন। ফলে গ্রুপ ই-তে চাপ বাড়ল বেলজিয়ামের উপর। প্রথম ম্যাচে স্লোভাকিয়ার কাছে হেরে গ্রুপে সবার নীচে তারা।

এ দিন শুরু থেকে পোল্যান্ডের ওপর চাপ সৃষ্টি করেছিল অস্ট্রিয়া। ৯ মিনিটেই এগিয়ে যায় তারা। অস্ট্রিয়ার ডিফেন্ডার জার্নট ট্রনার নিখুঁত হেডে বল জালে জড়িয়ে দেন। এরপর থেকেই আক্রমণে ঝাঁজ আরও বাড়িয়ে দেয় অস্ট্রিয়া। গোল পোস্টের নীচে দাঁড়িয়ে একের পর এক গোলরক্ষা করেন ভয়সিয়েচ সেজনি। এর পরেই সমতা ফেরায় পোল্যান্ড। পোল্যান্ডের স্ট্রাইকার ক্রিস্টোফ পিয়াতেক ছ’গজ দূর থেকে শটে গোল করেন।

প্রথমার্ধে আর গোল না হলেও দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় অস্ট্রিয়া। ৬৭ মিনিটে গোল করেন বাউমগার্টনার। বাঁ দিকের উইং থেকে পাস দিয়েছিলেন আলেকজান্ডার প্রাস। বক্সের মধ্যে ফাঁকায় থাকা বাউমগার্টনার গোল করেন। ৭৮ মিনিটের মাথায় তৃতীয় গোল করে অস্ট্রিয়া। লম্বা পাস পেয়ে মার্সেল সাবিৎজার একা পেয়ে গিয়েছিলেন সেজনিকে। কিন্তু সেজনি বক্সের মধ্যে ফেলে দেন সাবিৎজারকে। পেনাল্টি থেকে গোল করেন আর্নতোভিচ।

অন্য ম্যাচে, স্লোভাকিয়াকে হারিয়ে দেয় যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেন। ২-১ গোলে জিতেছে ইউক্রেন। ইভান শ্রাঞ্জের গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল স্লোভাকিয়া। দ্বিতীয়ার্ধে সমতা ফেরান মিকোলা শাপারেঙ্কো। খেলার শেষ দিকে শাপারেঙ্কোর পাস থেকেই গোল করেন রোমান ইয়ারেমচুক।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Monsoon Update | সঠিক সময়ই বর্ষার এন্ট্রি! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কি তবে শুধুই অস্বস্তি?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তীব্র দাবদাহের মাঝেই অবশেষে স্বস্তির...

Arshdeep Singh | রিল বিতর্কে বিপাকে অর্শদীপ, তিলক-নমনকে ‘বর্ণবিদ্বেষী’ মন্তব্যের অভিযোগ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সমাজমাধ্যমে নিয়মিত রিল এবং ভ্লগ...

CM Shuvendu Adhikari | ভোটে জিতেই ঘরছাড়াদের ঘরে ফেরানোর আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর, তবে জুড়লেন ‘একুশের’ শর্ত

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচন (WB Assembly...