শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

R G Kar Case | প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের ডাক পড়ল সিজিওতে, আজই হাজিরার নির্দেশ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুতে এবার তলব করা হল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। বৃহস্পতিবারই সিবিআই তলব করেছে সন্দীপকে। আজই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন সন্দীপ ঘোষ। সেইসঙ্গে আরও দুজনকে তলব করা হয়েছে।

বুধবার সকালে দিল্লি থেকে কলকাতায় আসে সিবিআই-এর একটি বিশেষ দল। তাঁদের সঙ্গে ফরেন্সিক টিমও রয়েছে। ওইদিনই তাঁরা আরজি করে গিয়েছিলেন। ঘুরে দেখেছেন ঘটনাস্থল। এদিন কলেজের অধ্যক্ষ-সহ  তিন আধিকারিককে তলব করেছে তদন্তকারী দল।

উল্লেখ্য, গত শুক্রবার আরজি কর হাসপাতালের চারতলায় সেমিনার হল থেকে এক তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আন্দোলনকারী পড়ুয়ারা। প্রশ্ন তোলে  কলকাতা হাইকোর্টও। হাইকোর্টের নির্দেশেই শুরু হয় সিবিআই তদন্ত।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Sonali Bibi | ‘ফিরে এলাম! মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ,’ দেশে ফিরেই কৃতজ্ঞতা প্রকাশ অন্তঃসত্ত্বা সোনালির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরলেন সোনালি বিবি। নিজেদের...

PM Modi | ‘বন্ধু’ পুতিনকে ঝুলি ভর্তি উপহার দিলেন মোদি! গিফট বক্স যেন এক টুকরো ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে দেশে ফিরেছেন রাশিয়ার...

Weather Update | সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং, কমছে তাপমাত্রা, কী বলছে ওয়েদার রিপোর্ট?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং। বঙ্গে...

Mosque foundation laying ceremony | মসজিদের শিলান্যাসে কড়া নিরাপত্তা বেলডাঙায়, ৩ লক্ষ মানুষের জমায়েত হবে দাবি হুমায়ুনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মসজিদের শিলান্যাস ঘিরে নিরাপত্তার বেড়াজালে...