TMC | তিন নেতার নাম লেখা পাঁঠা নিয়ে মন্দিরে প্রাক্তন তৃণমূল বিধায়ক! পরাজয়ের ‘মানত’ পূরণ ঘিরে শোরগোল

শেষ আপডেট:

প্রদীপ চট্টোপাধ্যায়, জামালপুর: ভোটের ফলাফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল জামালপুরের বুড়োরাজ মন্দির। বুধবার দুপুরে তিনটি পাঁঠা নিয়ে সপার্ষদ মন্দিরে হাজির হলেন জামালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় (Tapan Chatterjee)। চাঞ্চল্যকর বিষয় হলো, বলি দেওয়ার জন্য আনা তিনটি পাঁঠার গলায় ঝোলানো ছিল তৃণমূলের তিন হেভিওয়েট নেতা— অরূপ বিশ্বাস (Arup Biswas), স্বপন দেবনাথ (Swapan Debnath) এবং রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের (Rabindranath Chatterjee) নাম।

তপন চট্টোপাধ্যায় জানান, এই তিন নেতার পরাজয় কামনা করে তিনি বুড়োরাজের কাছে মানত করেছিলেন। এদিন তিনি বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, “এই তিন নেতাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে যোগসাজশ করে তৃণমূল দলকে শেষ করেছেন। আমি মানত করেছিলাম যাতে দলটি উচ্ছন্নে যায় এবং এরা পরাজিত হয়।” তাঁর দাবি, দলকে দুর্বল করার নেপথ্যে এদের বড় ভূমিকা রয়েছে।

মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে তিনি আরও ইঙ্গিত দেন যে, ভবিষ্যতে তিনি অন্য রাজনৈতিক দলে যোগ দিতে পারেন। তবে কোন দলে যাবেন, তা এখনই খোলসা করেননি। এদিকে, রাজনৈতিক উদ্দেশ্যে নেতার নাম লিখে পাঁঠা বলির এই ঘটনায় তাজ্জব মন্দিরের সেবাইতরা। তাঁদের মতে, এমন রাজনৈতিক প্রতিহিংসামূলক মানত এর আগে তাঁরা কখনও দেখেননি। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে পূর্ব বর্ধমানের রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গিয়েছে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

ISL | ডার্বি ড্রয়েও খেতাবের কাছে লাল-হলুদ! শেষ ম্যাচে ইন্টার কাশীকে হারালেই ইতিহাস

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রবাদেই আছে— ‘খেলা শেষ হওয়ার...

Bardhaman | তোলাবাজির বিরুদ্ধে কড়া অ্যাকশন! বর্ধমানে ব্যবসায়ীকে মারধর ও হুমকির অভিযোগে ধৃত ২ তৃণমূল নেতা

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: এক ব্যক্তির কাছে ‘তোলা’ হিসাবে পঞ্চাশ...

Nagrakata | খগেন-শংকরের ওপর হামলার স্থলেই বিজেপির বিজয় উল্লাস, তৃণমূল নেতার বাড়ির সামনে ডিজে বাজিয়ে নাচ!

নাগরাকাটা: বামনডাঙ্গা চা বাগানের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে...

Post-poll violence in Tufanganj | তুফানগঞ্জে তৃণমূল নেতা-কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ! ওড়াল বিজেপি

বক্সিরহাট: ব্যালটের যুদ্ধ মিটেছে প্রায় দুই সপ্তাহ আগে, কিন্তু...