মেয়াদ উত্তীর্ণ তেল সরবরাহের অভিযোগ! অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা মারার হুমকি বিজেপি নেতার

শেষ আপডেট:

বেলাকোবা: জলপাইগুড়ি জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে নিম্নমানের ছাতু সরবরাহের অভিযোগের পর এবার প্রসূতি ও গর্ভবতী মহিলাদের মেয়াদ উত্তীর্ণ সর্ষের তেল সরবরাহের অভিযোগ উঠল। এই অভিযোগে সরব হয়েছে বিজেপি। অবিলম্বে আইসিডিএসের দায়িত্বে যাঁরা রয়েছে, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী। না হলে প্রোজেক্ট অফিসগুলিতে তালা মারতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জানা গিয়েছে, চলতি মাসের প্রথম সপ্তাহে দুই মাস অতিক্রান্ত তেল সরবরাহ করা হয়। এমনিতে প্রচণ্ড গরম, এই পরিস্থিতিতে মেয়াদ উত্তীর্ণ তেলের রান্না করা খাবার খেলে পেটের সমস্যা হতে পারে। জানা গিয়েছে, ইতিমধ্যে সাপ্লায়ারকে এই তেল ফেরত দিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। পরিবর্তে সাপ্লায়ার অন্য তেল এখনও না দেওয়ায় মিড-ডে মিল রান্নার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন কর্মীরা। এছাড়াও, সরকারি সরবরাহকৃত ৫০ কেজি চালের ও ৩০ কেজি ডালের অধিকাংশ বস্তায় সেই পরিমাণ সামগ্রী না থাকা সত্ত্বেও ওজন ছাড়াই কর্মীদের চালানে সই করে নিতে হয় বলেও অভিযোগ উঠেছে।

বাপি গোস্বামী বলেন, ‘আইসিডিএস প্রজেক্টের সম্পূর্ণ টাকা কেন্দ্রীয় সরকার দেয়। সেখানে নিম্নমানের খাদ্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে, শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। টাকা চুরি করে মা-বোন ও তাঁদের সন্তানদের জীবন বিপন্ন করা হচ্ছে। অবিলম্বে তাঁদের গ্রেপ্তার করা উচিৎ।’ এ বিষয়ে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট প্রোজেক্ট অফিসার আনন্দময় চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও মন্তব্য করতে চাননি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bhawanipore Election Result | ভবানীপুরে ২৬৭ বুথের ২০৭টিতেই দাপট পদ্মর! নিজের ওয়ার্ডেই শুভেন্দুর কাছে পরাস্ত মমতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাংলার রাজনীতিতে এক অভূতপূর্ব ও...

Mathabhanga | ভোট মিটতেই ‘নিখোঁজ’! ১৫ দিন ধরে দেখা নেই সভাপতির, শুনশান কার্যালয়, তুঙ্গে জনক্ষোভ

বুল নমদাস, নয়ারহাট: ভোটপর্ব মিটে গিয়েছে। কিন্তু ভোটগণনার দিন...

Khageshwar Roy | বিয়ে করছেন খগেশ্বর রায়! সত্যিটা কী?

জলপাইগুড়ি: ভোটে টিকিট পাননি। বিধায়ক পদ নেই। দলও রাজ্যে...