এগরার পর এবার মহেশতলা, ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৩

শেষ আপডেট:

কলকাতা: পূর্ব মেদিনীপুরের এগরার পর এবার দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা। রবিবার সন্ধ্যায় সাড়ে ৭টা নাগাদ মহেশতলায় একটি বাড়িতে বেআইনি বাজি কারখানায় জোরাল বিস্ফোরণ হয়। যার জেরে আগুন লাগে। আগুনে পুড়ে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সেকারণে মৃতের সংখ্যাটা বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। দমকল ও পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। প্রচুর আতশবাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ির বেআইনি কারখানায় বাজি তৈরি করা হচ্ছিল। এদিন সন্ধ্যায় আচমকাই সেখানে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, গোটা এলাকা কেঁপে ওঠে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও দমকল ঘটনাস্থলে আসে। এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। তা নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। তার রেশ কাটতে না কাটতে এবার মহেশতলার বাজি কারখানায় বিস্ফোরণ হল। একের পর এক বিস্ফোরণ কাণ্ডে চিন্তার ভাঁজ পুলিশ ও প্রশাসনের কপালে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Adhikari Cabinet meeting | নবান্নে আজ শুভেন্দুর মন্ত্রিসভার মেগা বৈঠক! নজরে সরকারি কর্মীদের বকেয়া ডিএ ও বেতন কমিশন

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে পালাবদলের পর আজ, সোমবার...

Dinhata | নিজের বাড়ি থেকে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান!

দিনহাটাঃ গ্রেপ্তার হলেন দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী।...

Mamata Banerjee | তৃণমূল সুপ্রিমোর নিশানায় ‘বুলডোজার রাজনীতি’, উচ্ছেদ অভিযান নিয়ে ফেসবুক পোস্টে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এ রাজ্যে কোনোভাবেই 'বুলডোজার রাজনীতি'...

Suvendu Adhikari | ‘উনি এসে কাঁদলেন!’ আপ্তসহায়ক চন্দ্রনাথের শ্রাদ্ধে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মধ্যমগ্রামের সেই রক্তক্ষয়ী ও অভিশপ্ত...