Explosion during research | গবেষণার সময় বিস্ফোরণ! রাষায়নিক ছিটকে জখম দুর্গাপুর এনআইটির অধ্যাপক ও পড়ুয়া

শেষ আপডেট:

দুর্গাপুরঃ গবেষণার সময় বিস্ফোরণ। আর তাতে জখম অধ্যাপক ও পড়ুয়া। আশঙ্কাজনক অবস্থা জখম অধ্যাপকের। মঙ্গলবারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এনআইটিতে। আশঙ্কাজনক মেকানিক্যাল বিভাগের অধ্যাপকের নাম ইন্দ্রজিৎ বসাক। তিনি দুর্গাপুরে সিটি সেন্টারের রিকোল পার্কের বাসিন্দা। জখম পড়ুয়ার নাম আকাশ মাঝি। সে আসানসোলের বাসিন্দা।

এনআইটি সূত্রে খবর, মঙ্গলবার সকালে মেকানিক্যাল বিভাগে পড়ুয়াদের নিয়ে থার্মিট ওয়েল্ডিং নিয়ে গবেষণার কাজ চলছিল। তখনই সেখানে বিস্ফোরণ হয়। সেই সময় সেখানে থাকা রাষায়নিক দ্রব্য ছিটকে পড়ে অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক ও পড়ুয়া আকাশ মাঝির গায়ে। তাতে ঝলসে যান অধ্যাপক এবং ঐ পড়ুয়া। খবর পেয়ে অন্যান্যরা সেখানে ছুটে আসেন। সঙ্গে সঙ্গে দুজনকেই দুর্গাপুরের গান্ধি মোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুজনকেই হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তবে অধ্যাপকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

কী কারণে এই ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখছে এনআইটি কর্তৃপক্ষ বলে জানানো হয়েছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Suvendu Adhikari | দুর্নীতি রুখতে ‘ফ্রি হ্যান্ড’ সিবিআই-কে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ক্ষমতায় আসার পরই দুর্নীতির বিরুদ্ধে...

CM Shuvendu Adhikari | অন্নপূর্ণা ভান্ডারের পর মাস্টারস্ট্রোক শুভেন্দুর! দ্বিগুণ হলো বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ‘অন্নপূর্ণা ভান্ডার’ (Annapurna Bhandar) প্রকল্পের...

CBSE Result 2026 | প্রকাশিত সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল! সাফল্যের নিরিখে ফের শীর্ষে ছাত্রীরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রকাশিত হলো সেন্ট্রাল বোর্ড অব...