Dinhata | জনবহুল এলাকায় রমরমিয়ে তৈরি হচ্ছে জাল আধার কার্ড! ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ১

শেষ আপডেট:

দিনহাটা: অবৈধভাবে আধারকার্ড (Adhar Card) তৈরির অভিযোগ! মঙ্গলবার রাতে দিনহাটা-১ ব্লকের শুকারুকুঠি এলাকায় এক কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে হামিদুল আলি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নয়ারহাট ফাঁড়ির পুলিশ (Nayarhat Police)।

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে শুকারুকুঠি এলাকায় অভিযান চালায় পুলিশ। জানা গিয়েছে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে দুটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, একটি আই স্ক্যানার, একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটি ওয়েবক্যাম, একটি পাওয়ার অ্যাডাপ্টার, একটি ওয়্যার্ড মাউস এবং একটি ইউএসবি হাব। নয়ারহাট ফাড়ি সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন থেকেই তাদের কাছে খবর ছিল বেশ কয়েকজন ব্যক্তি শুকারুকুঠি বাজার এলাকায় অবৈধভাবে আধার কার্ড তৈরির কাজ করছে। এরপর সেখানে অভিযান চালালে এই কাণ্ডে জড়িতদের মধ্যে কয়েকজন পালিয়ে গেলেও হামিদুল আলিকে পুলিশ গ্রেপ্তার করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে। ধৃতকে এদিন দিনহাটা মহকুমা আদালতে (Dinhata Court) তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। আগামী ২৬ মে ধৃতকে ফের আদালতে পেশ করা হবে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

BJP Internal Conflict | হরিশ্চন্দ্রপুরে তীব্র ‘গৃহযুদ্ধ’: ক্ষমতা আসতেই আদি-নব্য দ্বন্দ্বে জেরবার বিজেপি!

হরিশ্চন্দ্রপুর: বাংলায় ক্ষমতার অলিন্দে পালাবদল ঘটলেও গোষ্ঠীদ্বন্দ্বের চেনা ছবিটা...

Nisith Pramanik | নতুন ক্রীড়ামন্ত্রীর সঙ্গে ফোনালাপ সৌরভের! কী কথা হল দুজনের?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের ক্রীড়ামন্ত্রী হিসেবে সদ্য দায়িত্ব...

Bardhaman | উচ্চ মাধ্যমিকে রাজ্যে তৃতীয় সৌম্য রায়! খুশিতে ভাসছে বর্ধমানের তেলমারুই পাড়া

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে তৃতীয় স্থান...

Vaibhav Suryavanshi | আইপিএলে বিধ্বংসী ব্যাটিংয়ের পুরস্কার, ১৫ বছরেই ইন্ডিয়া ‘এ’ দলে বৈভব সূর্যবংশী!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভারতীয় ক্রিকেটে এক নতুন নক্ষত্রের...