শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Fake demand draft | নকল ডিডিতে তিন কোটি হাতানোর চক্রান্ত ফাঁস, তদন্তে শিলিগুড়ি পুলিশ

শেষ আপডেট:

শিলিগুড়িঃ নকল ডিমান্ড ড্রাফট (ডিডি) বানিয়ে ব্যাংকের কাছ থেকে হাতানো হয়েছিল তিন কোটি টাকা। এমনকি, সেই নকল ডিডি থেকে ওই টাকা অভিযুক্তের অ্যাকাউন্টেও চলে গিয়েছিল। তা থেকে কিছু টাকা তুলেও নেয় অভিযুক্ত। পরে অবশ্য ব্যাংকের সদর কার্যালয় থেকে এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য আসতেই বিষয়টি জানাজানি হয়। খোঁজ পড়ে অভিযুক্তের। চাপে পড়ে টাকা ফেরত দেয় সে। যদিও ওই ডিডি কোথা থেকে এল, কীভাবেই অনুমোদন পেল ব্যাংকের অন্দরে এমন প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই এ ব্যাপারে ব্যাংকের সংশ্লিষ্ট শাখা থেকে অভিযুক্ত এক কোম্পানি মালিকের বিরুদ্ধে পানিট্যাঙ্কি ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

ব্যাংক সূত্রে খবর, গত ২৫ এপ্রিল সন্দীপকুমার মজুমদার নামের শহরের এক বাসিন্দা হিলকার্ট রোডে একটি ব্যাংকের শাখায় থাকা কারেন্ট অ্যাকাউন্টে নিজ কোম্পানির নামে একটি ডিডি জমা দেন। কিছুদিন পর সেটি অনুমোদন পায় ও তার কারেন্ট অ্যাকাউন্টে তিন কোটি টাকা ঢুকেও যায়। ওই ব্যাংকের শাখা প্রধানের অভিযোগ, টাকা ঢোকার পর প্রথমে ৮ লক্ষ পরে ৯ লক্ষ ৭০ হাজার টাকা সেখান থেকে ওই ব্যক্তি নিজের সেভিংস অ্যাকাউন্টে তুলে নেয়। ডিডি অনুমোদনের পরই ওই ব্যাংকে হেড অফিস থেকে ফোন আসে। সেখানে বলা হয়, যে ব্রাঞ্চ থেকে ওই ডিডি ইস্যু হয়েছে, সেখানে ওটি প্রসেসিংয়েই বাতিল হয়ে গিয়েছে। অর্থাৎ যে ডিডি হিলকার্ট রোডের ব্রাঞ্চে জমা দেওয়া হয়েছে সেটা ভুয়ো। এরপরই ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্টটি ব্লক করা হয়।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

More like this
Related

Jalpaiguri | শীতঘুম ভুলে জঙ্গল ছেড়ে লোকালয়ে সরীসৃপ

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: শীতের আমেজ এসেছে, কিন্তু শীতঘুম নেই।...

Humayun Kabir | রাস্তায় থমকে গাড়ি, কম পড়ছে বিরিয়ানি! হুমায়ুনের বাবরি-শিলান্যাসে উৎসবের মেজাজে মুর্শিদাবাদ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের...

Ratua Murder | বন্ধুকে মেরে দেহ কুয়োয়, জগবন্ধুটোলা গ্রামের ঘটনায় গ্রেপ্তার ৩ কিশোর

শেখ পান্না, রতুয়া: ঝগড়া থেকে মারামারি। মারতে মারতে একেবারে...

পঞ্চদশ অর্থ কমিশনের টাকা 

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: পরিস্রুত পানীয় জল এবং স্যানিটেশনের কাজ...