শনিবার, ১৪ মার্চ, ২০২৬

Falakata | দিকনির্দেশিকার অভাব! ফালাকাটায় নির্মীয়মাণ মহাসড়কে মাটির রাস্তায় ফাঁসল কনটেনার, পরে উদ্ধার

শেষ আপডেট:

ফালাকাটা: মঙ্গলবার মাঝরাতে ফালাকাটার (Falakata) সাইনবোর্ড এলাকায় নির্মীয়মাণ মহাসড়কে একটি বড়সড়ো বিপত্তি ঘটল। শিলিগুড়ি থেকে অসমগামী একটি দূরপাল্লার কনটেনার ভুল করে মহাসড়কের কাঁচা রাস্তায় ঢুকে পড়লে তার চাকা মাটিতে ফেঁসে যায়।

জানা গিয়েছে, চালক ভুলবশত মিলরোড চৌপথি দিয়ে কোচবিহারের বদলে আলিপুরদুয়ারগামী রাস্তায় ঢুকে পড়েন। বর্তমানে সেখানে মহাসড়কের কাজ চলায় একদিকের রাস্তা পাকা হলেও অন্যদিকের রাস্তায় কেবল মাটি ফেলা হয়েছে। অন্ধকারের কারণে চালক ওই মাটির রাস্তায় গাড়ি নামিয়ে দিলে চাকা বসে যায়। সারারাত চেষ্টা করেও গাড়িটি সরানো সম্ভব হয়নি। অবশেষে বুধবার সকালে স্থানীয় একটি ট্র্যাক্টরের সাহায্যে কনটেনারটিকে উদ্ধার করা হয়।

এই ঘটনায় যানজট না হলেও স্থানীয় বাসিন্দারা প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হয়েছেন। তাঁদের অভিযোগ, ফালাকাটা-২ গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে কোনও সঠিক দিকনির্দেশিকা বোর্ড বা সাইনবোর্ড নেই। ফলে রাতের অন্ধকারে চালকরা প্রায়ই বিভ্রান্ত হয়ে ভুল রাস্তায় ঢুকে পড়ছেন।

জাতীয় সড়ক কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে যে, কাজের খাতিরে অনেক জায়গায় বোর্ড লাগানো হয়েছে। তবে যেখানে ঘাটতি আছে, বিশেষ করে পঞ্চায়েত দপ্তরের সামনে, দ্রুত সেখানে নতুন দিকনির্দেশিকা বোর্ড বসানোর আশ্বাস দেওয়া হয়েছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Cooch Behar | শিক্ষক সংকটে বিপর্যস্ত ৪ সরকারি স্কুল

কোচবিহার: ‘ধার’ করা শিক্ষক দিয়েই বর্তমানে কোচবিহারে চারটি সরকারি...

Cooch Behar | মধ্যপ্রাচ্যের যুদ্ধে জেরবার মধ্যবিত্তের হেঁশেল

কোচবিহার ও দিনহাটা: পিউ সাহা কোচবিহারের বাসিন্দা।  সোশ্যাল মিডিয়ায়...

Cooch Behar | নার্সিং স্টাফের মৃত্যুতে দায়ের খুনের মামলা

কোচবিহার: ‘পুড়িয়েই মারা হয়েছে আমাদের বাড়ির মেয়েকে।’ পুলিশের কাছে...

Ajoy Edward-Bimal Gurung Meeting | পাহাড়ে কি তবে ‘তৃতীয় বিকল্প’? অজয়-বিমল গোপন বৈঠকে নয়া সমীকরণের জল্পনা

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: অজয় এডওয়ার্ডের (Ajoy Edward) সঙ্গে বিমল...