রবিবার, ৮ মার্চ, ২০২৬

Bankim ghat bridge collapse | মাঝপথেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বঙ্কিম ঘাট সেতু! বালিবোঝাই ডাম্পারসহ মুজনাই নদীতে বিপর্যয়

শেষ আপডেট:

ফালাকাটা: সাতসকালে নয়, একেবারে জনবহুল বিকেলের বাজারে ঘটে গেল ভয়াবহ বিপর্যয়। ফালাকাটা ব্লকের জটেশ্বর ও পাঁচমাইল সংযোগকারী মুজনাই নদীর (Mujnai River) ওপরের গুরুত্বপূর্ণ ‘বঙ্কিম ঘাট’ (Bankim ghat bridge collapse) সেতুটি হুড়মুড় করে ভেঙে পড়ল। রবিবার বিকেল পাঁচটা নাগাদ বালিবোঝাই একটি ডাম্পারসহ সেতুর মাঝের অংশটি নদীতে ভেঙে পড়ে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রচুর মানুষের ভিড় ছিল। সেই সময় জটেশ্বর থেকে একটি বালিবোঝাই ডাম্পার সেতু পার হয়ে দেওগাঁওয়ের দিকে যাচ্ছিল। ডাম্পারটি সেতুর ঠিক মাঝামাঝি পৌঁছাতেই বিকট শব্দে সেতুর একাংশ ডাম্পারসহ নিচে ধসে পড়ে। দুর্ঘটনার তীব্রতায় কেঁপে ওঠে সংলগ্ন এলাকা। বরাতজোরে ডাম্পার চালক অক্ষত অবস্থায় উদ্ধার পেলেও যানটি সেতুর ভাঙা অংশে বিপজ্জনকভাবে আটকে পড়ে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাজার হাজার মানুষ নদীর পাড়ে ভিড় জমান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় জটেশ্বর ফাঁড়ি ও ফালাকাটা থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই পাকা সেতুটির অবস্থা জরাজীর্ণ ছিল। তা সত্ত্বেও ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ না করায় এই ভয়াবহ বিপত্তি ঘটল। ব্যস্ত সময়ে এই দুর্ঘটনা ঘটায় বড়সড় প্রাণহানির আশঙ্কা থাকলেও, অলৌকিকভাবে কেউ হতাহত হননি।

এই সেতুটি ভেঙে পড়ার ফলে জটেশ্বর ও পাঁচমাইলের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। পুলিশ ও প্রশাসন ডাম্পারটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Alipurduar | শহরের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে ‘অচল’ ট্রাক! প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার স্টেশন (Alipurduar) এলাকা থেকে রেকের...

Alipurduar | ‘যেটা করছ সেটাই করো’, সুকান্ত মজুমদারের ‘পাচার’ খোঁচায় ফুঁসছেন তৃণমূলের প্রকাশ!

আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের রাজনৈতিক ময়দানে এবার ব্যক্তিগত আক্রমণ ও আইনি...

Adhir Ranjan Chowdhury | গোটা বিষয়টিই পূর্বপরিকল্পিত! রাজ্যপাল ইস্যুতে কেন্দ্র-রাজ্যকে বিঁধলেন অধীর চৌধুরী

বহরমপুর: বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বাংলার রাজ্য রাজনীতিতে...

Sukanta Majumdar | ক্ষমতায় এলেই জেলায় হবে মেডিকেল কলেজ! পতিরামে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’য় বড় প্রতিশ্রুতি সুকান্তর

পতিরাম: শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে (Patiram) পৌঁছাল...