শনিবার, ১৪ মার্চ, ২০২৬

Dumper Seized | সেতু ভাঙলেও হুঁশ ফেরেনি! রাতে গ্রামের রাস্তায় আটক বালিবোঝাই ডাম্পার, পুলিশের জালে চালক

শেষ আপডেট:

ফালাকাটা: বঙ্কিমঘাটের সেতু বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে এবার আরও কঠোর ফালাকাটা থানার পুলিশ। সোমবার মাঝরাতে ব্লকের হরিনাথপুর গ্রামের রাস্তায় অতর্কিত হানা দিয়ে একটি বালিবোঝাই ডাম্পার আটক করল পুলিশ (Dumper Seized)। একইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে চালককেও (Driver Arrested)। ধৃতের নাম জরিবুল আলম, বাড়ি মাদারিহাট এলাকায়। মঙ্গলবারই তাঁকে আলিপুরদুয়ার আদালতে পাঠানো হয়েছে।

কিছুদিন আগেই ফালাকাটার মুজনাই নদীর বঙ্কিমঘাটে একটি পুরোনো সেতু ভেঙে পড়েছিল বালিবোঝাই ডাম্পার ওঠার কারণে। সেই ঘটনার পর থেকেই গ্রামের রাস্তায় যাতে ডাম্পার না চলে সেজন্য কড়া নজরদারি শুরু করে পুলিশ। প্রশাসনের এই তৎপরতায় দিনের বেলা ডাম্পার চলাচল নিয়ন্ত্রণে এসেছিল। তবে অভিযোগ আসছিল যে রাতের অন্ধকার নামলেই গ্রামের রাস্তায় কিছু ডাম্পার চলাচল করছে।

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার মাঝরাতে হরিনাথপুর গ্রামে অভিযানে নামে পুলিশ। তখনই দেখা যায় একটি বালিবোঝাই ডাম্পার গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে। পুলিশ গাড়িটিকে আটক করে পরীক্ষা করলে দেখা যায়, চালকের কাছে বালির বৈধ কোনও রয়্যাল্টি বা কাগজপত্র নেই। এরপরই গাড়িটি বাজেয়াপ্ত করে চালককে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে সাফ জানানো হয়েছে যে, গ্রামের রাস্তায় কোনও অবস্থাতেই ডাম্পার চালানো যাবে না। অবৈধ বালি ও পাথর পরিবহণের এমনিতেই নিষিদ্ধ। তাই দিনের বেলার পাশাপাশি রাতেও পুলিশের এই বিশেষ অভিযান জারি থাকবে বলে জানানো হয়েছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Cooch Behar | শিক্ষক সংকটে বিপর্যস্ত ৪ সরকারি স্কুল

কোচবিহার: ‘ধার’ করা শিক্ষক দিয়েই বর্তমানে কোচবিহারে চারটি সরকারি...

Cooch Behar | মধ্যপ্রাচ্যের যুদ্ধে জেরবার মধ্যবিত্তের হেঁশেল

কোচবিহার ও দিনহাটা: পিউ সাহা কোচবিহারের বাসিন্দা।  সোশ্যাল মিডিয়ায়...

Cooch Behar | নার্সিং স্টাফের মৃত্যুতে দায়ের খুনের মামলা

কোচবিহার: ‘পুড়িয়েই মারা হয়েছে আমাদের বাড়ির মেয়েকে।’ পুলিশের কাছে...

Ajoy Edward-Bimal Gurung Meeting | পাহাড়ে কি তবে ‘তৃতীয় বিকল্প’? অজয়-বিমল গোপন বৈঠকে নয়া সমীকরণের জল্পনা

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: অজয় এডওয়ার্ডের (Ajoy Edward) সঙ্গে বিমল...