সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

Falakata TMC | জহর কোট পরে আলুখেতে তৃণমূল নেতারা! ফালাকাটায় ‘জনসংযোগ’ না কি ‘ফটোসেশন’? তুঙ্গে রাজনৈতিক তরজা

শেষ আপডেট:

ফালাকাটা: কারও পরনে প্যান্ট-শার্ট, কেউ আবার জহর কোট, জ্যাকেট পরে। হাতে দলের ঝান্ডা নিয়ে একে একে চলে যাচ্ছেন আলুখেতে। এরপর আলুও তোলেন তাঁরা। রবিবার ফালাকাটার বাদাইটারি গ্রামে এভাবেই জনসংযোগ করতে দেখা যায় তৃণমূলের নেতাদের (Falakata TMC)। সেই ছবি, ভিডিও পোস্ট করা হয়েছে সমাজমাধ্যমে। এর আগে ধান কাটার মরশুমেও তৃণমূল কিষান ও খেতমজদুর কংগ্রেসের নেতাদের জমিতে গিয়ে কাজ করতে দেখা গিয়েছিল। তবে এতে নেতাদের হাসির খোরাকও হতে হচ্ছে। আড়ালে কৃষকদের কেউ কেউ বলছেন, ভোট আসছে বলেই নেতাদের এখন দেখা মিলছে। আবার বিজেপি বলছে, এসব হল লোকদেখানো নাটক। তবে তৃণমূলের দাবি, জনসংযোগ নানাভাবেই হতে পারে। পোশাক কোনও বাধা হতে পারে না।

এদিন তৃণমূল কিষান ও খেতমজদুর কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রসেনজিৎ রায়ের পরনে ছিল প্যান্ট, শার্ট ও জহর কোট। অন্য নেতাদের গায়ে দেখা গিয়েছে জ্যাকেট। এসব পোশাক পরে কি আলু তোলা যায়? উত্তরে প্রসেনজিতের বক্তব্য, ‘আমরা তো দিনভর আলু তুলতে যাইনি। দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে মাঠে-ময়দানে জনসংযোগে যাচ্ছি। এখন আলু তোলার মরশুম। তাই খেতে গিয়ে কিছু আলু তুলে দিচ্ছি। ওই কৃষকদের সঙ্গে নানা বিষয়ে আলোচনাও করছি। কৃষকদের মন বোঝার চেষ্টা হচ্ছে।’

যদিও বিজেপির জেলা সভাপতি মিঠু দাস বলেন, ‘ফালাকাটা সহ জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রে এবারও বিজেপি জিতবে। তাই পরাজয়ের ভয়ে তৃণমূলের নেতারা লোকদেখানো নাটক করছেন। সমাজমাধ্যমে নিজেদের তুলে ধরতেই এসব চলছে।’

তবে যে যাই বলুক, এমন জনসংযোগ ধাপে ধাপে ফালাকাটা বিধানসভা কেন্দ্রের প্রতিটি গ্রামেই হবে বলে তৃণমূল জানিয়েছে। এদিনের কর্মসূচিতে সংগঠনের ফালাকাটা ব্লক সভাপতি আতিয়ার রহমান সহ অঞ্চল ও বুথ স্তরের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Bankim ghat bridge collapse | মাঝপথেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বঙ্কিম ঘাট সেতু! বালিবোঝাই ডাম্পারসহ মুজনাই নদীতে বিপর্যয়

ফালাকাটা: সাতসকালে নয়, একেবারে জনবহুল বিকেলের বাজারে ঘটে গেল...

BJP Suggestion Box | ভোটমুখী বালুরঘাটে বিজেপির অভিনব জনসংযোগ, মানুষের মন বুঝতে পথে নামল ‘সাজেশন বক্স’, ‘নাটক’ বলে কটাক্ষ তৃণমূলের

বালুরঘাট: বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই ঘর গোছাতে শুরু করেছে...

Khan Pala Gaan | সংসার জোটেনি, নারীসত্ত্বাই সঙ্গী! খন পালার ‘মিনতি’তেই বিলীন সুরেশ

সৌরভ রায়, কুশমণ্ডি: গরিব ঘরের মেয়ে মিনতি। আর বড়লোক...

Siliguri cyber fraud arrest | সাইবার প্রতারণা চক্রে যুক্ত শিলিগুড়ির দুই ব্যবসায়ী, ৫ বছর পর পাকড়াও করল রাজস্থান পুলিশ

শিলিগুড়ি: দীর্ঘ পাঁচ বছরের লুকোচুরি শেষ। ২০১৯ সালের একটি...