বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

Falta | ঝাঁটা হাতে হাজির মহিলারা! ফলতায় তৃণমূলের ক্ষোভের মুখে কমিশনের বিশেষ পর্যবেক্ষক

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফলতায় (Falta) বিক্ষোভের মুখে কমিশনের বিশেষ পর্যবেক্ষক (Special Observer) সি মুরুগান। বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে বেরোতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। কমিশনের বাকি সদস্যদের দিকে ঝাঁটা হাতে তেড়ে যান মহিলারা।

মৃত ভোটারদের নাম ভোটার তালিকায় রেখে দেওয়া হচ্ছে কি না, তা নিয়ে গত কয়েকদিন ধরে সরব হয়েছে বিরোধীরা। এই আবহে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন বিধানসভা এলাকা ঘুরে দেখছেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। এদিন ফলতায় যেতেই তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়।

তাৎপর্যপূর্ণভাবে এদিনই কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) অভিযোগ তুলেছেন, ভোটের আগে রাজ্যে দেড় কোটি নাম বাদ দেওয়ার ছক কষছে বিজেপি (BJP)। কমিশনকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ইলেকশন এখনও ডিক্লেয়ার হয়নি। তুমি ডিএমদের ভয় দেখাচ্ছো কেন? মানুষকে বন্ডেড লেবার বানাতে চাইছো! আমরা তো বলেছিলাম, সময় নিয়ে এসআইআর করো, তাড়াহুড়ো কেন? হোয়াই সো হাঙ্গরি? ভোটের জন্য। এরপরই বিজেপিকে নিশানা করে মমতার কড়া মন্তব্য, ‘ভালো করে মনে রাখবেন, সুস্থ বাঘের চেয়ে আহত বাঘ অনেক ভয়ংকর।’ পাশাপাশি বাড়ির মহিলাদের সামনে থেকে লড়াই করার কথা বলেন মমতা। তিনি বলেন, ‘আমি দেখতে চাই, মা বোনেদের শক্তি বড় না বিজেপির শক্তি বড়, বাংলা দেখতে চায়।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Sunita Williams | মহাকাশে কাটিয়েছেন মোট ৬০৮ দিন! দীর্ঘ ২৭ বছরের কর্মজীবন শেষে অবসর সুনীতা উইলিয়ামসের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ২৭ বছরের বর্ণময় কর্মজীবন...

Bangladesh Election 2026 | ভোটমুখী বাংলাদেশে অশান্তি! দূতাবাসের কর্মীদের পরিবারকে দেশে ফেরার নির্দেশ ভারতের, খোলা থাকছে হাই কমিশন  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ...

Mamata Banerjee | নবান্নের নয়া গাইডলাইন! এসআইআর শুনানিতে সুপ্রিম নির্দেশ অমান্য নয়, জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর-এর...

SIR in West Bengal | এসআইআর শুনানিতে আরও সময়! সুপ্রিম নির্দেশে সময়সীমা বৃদ্ধির ভাবনা কমিশনের, পিছোতে পারে চূড়ান্ত তালিকাপ্রকাশ 

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের...