মাধ্যমিকে নজরকাড়ল ফরাক্কার নিবেদিতা, লক্ষ্য সিভিল সার্ভিস

শেষ আপডেট:

ফারাক্কা: মাধ্যমিকে ৬৬৪ নম্বর পেয়ে ফরাক্কা ব্লকে প্রথম স্থান অধিকার করেছে নিবেদিতা পাল। ব্লকের নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের হাজারপুর গ্রামে বাড়ি তার। এই মেধাবী ছাত্রীর সাফল্যে এখন খুশির হাওয়া গ্রামে।

অর্জুনপুর হাইস্কুলের ছাত্রী নিবেদিতা। বাবা দীনবন্ধু পাল পেশায় মৃৎশিল্পী। মাটির কাপ তৈরি করে তা দোকানে দোকানে বিক্রি করেন তিনি। মা বিড়ি শ্রমিক। কোনও রকমে চলে সংসার। পরিবারে অনটন থাকলেও লক্ষ্যে অবিচল ছিল নিবেদিতা। যার জেরেই এই সাফল্য।

নিবেদিতা জানায়, বিজ্ঞান তার প্রিয় বিষয়। আগামীতে ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হওয়ায়ই তার লক্ষ্য। পড়াশোনার ক্ষেত্রে স্কুল ও গৃহশিক্ষকদের সহযোগিতা পেয়েছে সে। আবৃত্তি করতে, গল্পের বই পড়তে ভালো লাগে বলে জানিয়েছে এই ছাত্রী।

শনিবার সকালে হাজারপুর গ্রামে নিবেদিতার বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানান নিখিল বঙ্গ শিক্ষক সমিতির ফরাক্কা শাখার সভাপতি নাবিরুদ্দিন শেখ,  সম্পাদক ফারুক আবদুল্লাহ সহ অন্যরা। নিবেদিতার সাফল্যে মা-বাবা, পরিবারের সদস্যরা তো বটেই খুশি প্রতিবেশীরাও।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

RG Kar case update | আরজি কর কাণ্ড: নতুন করে সিট গঠন, তদন্তভার সিবিআই যুগ্ম অধিকর্তার হাতে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ...

TMC | “মমতা নিজের হাতে রাশ না নিলে নেই”, ফেসবুক পোস্টে বিস্ফোরক অন্ডালের তৃণমূল নেতা কালো বরণ মণ্ডল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের (TMC)...

WBSEDCL Corruption | বিদ্যুৎ কেনায় বড় রহস্য, হাজার কোটি টাকার দুর্নীতিতে পকেট কাটছে সিন্ডিকেট

(আমজনতার দেওয়া করের টাকায় ফুলেফেঁপে উঠছে সিন্ডিকেটের কারবারিদের সম্পত্তি।...

CM Suvendu Adhikari | হাওড়া পুরভোট কবে? প্রশাসনিক বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘ তেরো বছরের অপেক্ষার অবসান...