Anand Vihar Express | বগির নীচে আগুন, ধোঁয়া! হাত নেড়ে ট্রেন থামিয়ে আনন্দ বিহারের যাত্রীদের বাঁচালেন রহিমুদ্দিন

শেষ আপডেট:

কালিয়াগঞ্জ: এক কৃষকের তৎপরতায় বড়সড়ো অগ্নিকাণ্ডের (Fire) হাত থেকে রক্ষা পেল ভারতীয় রেল। মঙ্গলবার লক্ষ্মীপুর রেলগেট সংলগ্ন এলাকা দিয়ে যাওয়ার সময় রাধিকাপুর থেকে দিল্লিগামী আনন্দ বিহার (ডাউন ১৪০১১) এক্সপ্রেসের (Anand Vihar Express) ইঞ্জিনের পেছনের বগিতে আগুন লাগে। যদিও বিষয়টি ওই কৃষকের নজরে আসায় তিনি হাত নেড়ে সময়মতো ট্রেনটিকে থামাতে সক্ষম হন। ফলে অল্পের জন্য প্রাণ রক্ষা হয় ওই ট্রেনে থাকা যাত্রীদের।

জানা গিয়েছে, এদিন বেলা ১১টা ২০ মিনিট নাগাদ কৃষিজমিতে কাজ সেরে রেলগেট সংলগ্ন একটি কদম গাছের নীচে বসে বিশ্রাম করছিলেন কৃষক রহিমুদ্দিন আহমেদ। সে সময় রাধিকাপুর রেলস্টেশন থেকে দিল্লিগামী আনন্দ বিহার ট্রেনটি দ্রুত গতিতে আসছিল। হুইসেলের আওয়াজে ট্রেনের দিকে চোখ যেতেই ইঞ্জিনের ঠিক পেছনের বগির নীচে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন রহিমুদ্দিন৷ সেই সময় ট্রেন আর রেলগেটের মধ্যে দূরত্ব ছিল প্রায় ২৫০ মিটার। কিন্তু বিপদ বুঝে তাৎক্ষণিক বুদ্ধিতে নিজের জীবন বাজি রেখেই রেললাইনে দাঁড়িয়ে দ্রুত গতিতে থাকা টেনটি থামানোর চেষ্টায় দু’হাত প্রাণপণে নাড়তে থাকেন রহিমুদ্দিন। এরপর ট্রেনের চালক বিপদ বুঝে ট্রেনটি রেলগেট এলাকায় থামিয়ে দেন৷

এরপরই তড়িঘড়ি ট্রেনে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে ইঞ্জিনের পেছনে থাকা জেনারেটর বগির নীচে ব্রেক বাইন্ডিংয়ে লাগা আগুন নেভান ট্রেনচালক৷ সহযোগিতায় এগিয়ে আসেন রেল ঘুমটিতে কর্মরত রেলকর্মীরাও। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে৷ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনে থাকা যাত্রীরা৷ যদিও প্রায় ১৫ মিনিট পর ট্রেনটি আবার লক্ষ্মীপুর রেলগেট এলাকা থেকে দিল্লির অভিমুখে রওনা হয়৷

এদিন ট্রেনটি ফের রওনা হতেই মুখে হাসি ফোটে রহিমুদ্দিনের। তিনি বলেন, ‘একটি জীবনের বদলে হাজার মানুষের যদি প্রাণ বাঁচে, আমার তাতেই আনন্দ। তাই চলন্ত ট্রেনে আগুন দেখে জীবন বাজি রেখে চালককে হাত নেড়ে ইশারা করে ট্রেন থামানোর চেষ্টা করেছিলাম৷’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Cooch Behar | ৪ বছরের দখলদারি শেষ? কোচবিহারে ফুটপাথ ফাঁকা করতে হাত পড়ল খোদ তৃণমূলের কার্যালয়েই

কোচবিহার: অবশেষে কোচবিহারে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ের (TMC Party...

Elephant Attack | মাঝরাতে মুষলধারে বৃষ্টির মধ্যে ডাঙ্গাপাড়ায় হাতির হানা! দেওয়াল ভেঙে গুঁড়িয়ে দিল ঘর, আতঙ্ক চালসায়

চালসা: ডুয়ার্সে ফের বন্যপ্রাণের তাণ্ডব। শুক্রবার গভীর রাতে মাটিয়ালি...

Raiganj | তোলাবাজি থেকে কোটি টাকার জমি দখল! একাধিক জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার রায়গঞ্জের TMCP জেলা সভাপতি রন্তু দাস

রায়গঞ্জ: তোলাবাজি, বাড়ি দখল, ভয়ভীতি প্রদর্শন এবং বেআইনি আগ্নেয়াস্ত্র...