Missing Madrasa Student | হোস্টেল থেকে উধাও ছাত্র! ফাঁসিদেওয়ায় মহানন্দা ক্যানালে তল্লাশিতে পুলিশ

শেষ আপডেট:

ফাঁসিদেওয়া: ফাঁসিদেওয়ার তুফানডাঙ্গী এলাকায় অবস্থিত ‘মাদ্রাসা আশরাফিয়া ইসলাহুল মুসলামীন’-এর হোস্টেল থেকে এক ছাত্র রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে (Missing Madrasa Student)। নিখোঁজ ছাত্রের নাম মোসাব্বিফ রেজা। এদিকে ছেলের চিন্তায় ঘুম উড়েছে গোটা পরিবারের।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২ মে মোসাব্বিফ ওই মাদ্রাসায় গিয়েছিল। ৫ মে ২০২৬ তারিখ আনুমানিক সন্ধ্যা ৬টার সময় মাদ্রাসার পক্ষ থেকে তাঁর মাকে ফোন করে জানানো হয় যে, মোসাব্বিফকে মাদ্রাসা প্রাঙ্গণে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত সেখানে পৌঁছান। তল্লাশি চালিয়ে মোসাব্বিফের সন্ধান না মিললেও, আবু সুফিয়ান নামে এক শিক্ষকের কাছ থেকে ছাত্রের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

নিখোঁজ ছাত্রের মা শফাকত জাহান জানান, আত্মীয়স্বজন ও সম্ভাব্য সব জায়গায় খুঁজেও ছেলের হদিস মেলেনি। মাদ্রাসার কর্মীদের ভূমিকার ওপর সন্দেহ প্রকাশ করে তিনি ফাঁসিদেওয়া থানায় একটি লিখিত অভিযোগ (FIR) দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিন নিখোঁজ ছাত্রের সন্ধানে মহানন্দা ক্যানালেও তল্লাশি চালানো হয়। পুলিশ (Police) ও পরিবার উভয়েই ছাত্রটির দ্রুত ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

ক্রীড়া জগতে নক্ষত্রপতন: চিরনিদ্রায় মোহনবাগান অন্তপ্রাণ ‘টুটু’ বসু (Tutu Bose)

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : ময়দান তথা বাংলার ক্রীড়া...

Maoist leader surrender | মাও-দমন অভিযানে লালবাজারের ‘ডাবল ধামাকা’: মাধাইয়ের আত্মসমর্পণ, জালে ১৫ লক্ষি নেত্রী শ্রদ্ধা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে মাওবাদী আন্দোলনের কোমর ভেঙে...