নিজের মেয়েকে দিনের পর দিন ধর্ষণ! গর্ভবতী নাবালিকা, গ্রেপ্তার বাবা

শেষ আপডেট:

মুর্শিদাবাদ: নিজের মেয়েকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার জেরে গর্ভবতী হয়ে পড়েন নাবালিকা। মুর্শিদাবাদের সুতি থানা এলাকার ঘটনা। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছরের বেশিরভাগ সময় বিভিন্ন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করে ওই ব্যক্তি। তবে মাস দেড়েক আগে বাড়ি ফিরে এসেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছয় সন্তানের বাবা অভিযুক্ত ওই ব্যক্তি গত দেড় মাস ধরে তার মেয়েকে লাগাতার ধর্ষণ করে। অষ্টম শ্রেণির ছাত্রী ওই নাবালিকা ঘটনায় অসুস্থ হয়ে পড়ে। গতকাল তার মা চিকিৎসার জন্য তাকে একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যান। সেখানে চিকিৎসকরা জানান, নাবালিকা গভর্বতী।

নাবালিকার মায়ের অভিযোগ, প্রায় দেড় মাস আগে স্বামী তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। নানা জায়গায় দিন কাটান তিনি। মেয়ে বাড়িতে থাকত। সেই সুযোগে তাঁর স্বামী মেয়েকে লাগাতার ধর্ষণ করে। তাঁর আরও অভিযোগ, স্বামী মেয়েকে হুমকি দিয়েছিল এই ঘটনার কথা কাউকে জানালে মেরে ফেলবে সে। প্রাণভয়ে মেয়ে কিছু জানাতে পারেনি। গতকাল চিকিৎসকরা মেয়ে গর্ভবতী হওয়ার বিষয়টি জানালে গোটা ঘটনা জানা যায়। স্বামীর কঠোর শাস্তির দাবি করেন তিনি। ঘটনায় সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই আমরা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। নির্যাতিতার মেডিকেল টেস্টের ব্যবস্থা করা হচ্ছে। অভিযুক্তের পুলিশি হেপাজতের আবেদন করে এদিন আদালতে পেশ করা হচ্ছে।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Shaktigarh | ২১ জুলাইয়ের ‘রেকর্ড’ ভাঙল ৯ মে! শুভেন্দুর শপথে মিষ্টিমুখ করতে শক্তিগড়ে জনজোয়ার

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান: বাংলার রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘ দেড়...

West Bengal Assembly | বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি দুই মহিলা মুখ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে কার্যত ধুয়ে...

Delhi | দিল্লিতে জারি ‘হাই অ্যালার্ট’! বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিতে (Delhi) বড়সড় জঙ্গি...

TMC | মুখ খুলতেই কড়া পদক্ষেপ! তিন মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের রেশ কাটতে...