শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Madhyamik Result | বাবা ঠিকা শ্রমিক, সৌরদ্বীপের পড়াশোনায় অন্তরায় আর্থিক অনটন

শেষ আপডেট:

জামালদহ: এক কামরার ভাড়া বাড়ি। পাশেই চলে রান্নাবান্না। বাবা ঠিকা শ্রমিক। বিভিন্ন মিষ্টির দোকানে কিংবা হোটেলে শ্রমিকের কাজ করেন। সেই কাজও স্থায়ী নয়। তাই মাসের একটা বড় অংশজুড়ে খাবারের চিন্তা। সেই কুঁড়েঘর থেকে স্বপ্ন দেখছে জামালদহের সৌরদ্বীপ ভৌমিক। এবারের মাধ্যমিক(Madhyamik Result) পরীক্ষায় সৌরদ্বীপের প্রাপ্ত নম্বর ৬০৫। সব বিষয়ে তার প্রাপ্ত নম্বর বাংলা ৮৭, ইংরেজি ৭২, অঙ্ক ৯০, ভৌতবিজ্ঞান ৯১, জীবনবিজ্ঞান ৯১, ইতিহাস ৮১ ও ভূগোলে ৯৩।

মেখলিগঞ্জ ব্লকের জামালদহ বাজার সংলগ্ন জয়কালী বাড়ি এলাকায় সৌরদ্বীপদের ভাড়া বাড়ি। সেখানে বাবা মিন্টু ভৌমিক, মা দেবেশ্বরী ভৌমিক ও ভাই রাজদ্বীপ ভৌমিককে নিয়ে থাকে সে। সৌরদ্বীপের মা গৃহবধূ। ছোট থেকেই পড়াশোনায় মনোযোগী সৌরদ্বীপ। তবে সারাক্ষণ বই নিয়ে বসে থাকার পক্ষপাতি সে নয়। সৌরদ্বীপ জানায়, ভবিষ্যতে সে বিজ্ঞান নিয়ে পড়তে চায়। সবার আগে একজন ভালো মানুষ হতে চায় সে।

অবসর সময়ে আঁকতে পছন্দ করে সৌরদ্বীপ। খেলাধুলোও ভালোবাসে। তবে এই রেজাল্টে এ খুশি নয় সৌরদ্বীপ। পরীক্ষায় ৬৫০ নম্বর পাবে বলে সে আশা করেছিল। অন্যদিকে, সৌরদ্বীপের মা দেবেশ্বরী ভৌমিকের গলায় হতাশার সুর। তিনি বলেন, ‘দিন আনি দিন খাই পরিবারে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়া অলীক কল্পনা। কী করে সেই টাকার জোগান হবে সেটা ভেবেই রাতের ঘুম উড়ে গিয়েছে।‘  তবে সৌরদ্বীপের এর বাবা মিন্টু ভৌমিক আশাবাদী। তিনি বলেন, ‘দরকারে একবেলা ডাল ভাত না খেলেও সৌরদ্বীপের পড়াশোনা চালিয়ে যাব।‘ সৌরদ্বীপের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন জামালদহ তুলসীদেবী হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল চন্দ্র দাস।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Ratua Murder | বন্ধুকে মেরে দেহ কুয়োয়, জগবন্ধুটোলা গ্রামের ঘটনায় গ্রেপ্তার ৩ কিশোর

শেখ পান্না, রতুয়া: ঝগড়া থেকে মারামারি। মারতে মারতে একেবারে...

পঞ্চদশ অর্থ কমিশনের টাকা 

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: পরিস্রুত পানীয় জল এবং স্যানিটেশনের কাজ...

Bratya Basu | দুর্নীতি করলে কাউকে রেয়াত নয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে হুঁশিয়ারি ব্রাত্যর  

রাহুল দেব, রায়গঞ্জ: ‘দুর্নীতি করলে কাউকে রেয়াত করা হবে...

Kaliachak | লক আপে নির্যাতন, থানায় আটকে সুচের খোঁচা  

সেনাউল হক, কালিয়াচক: বৃদ্ধ পাঁপড় বিক্রেতাকে খুনের মামলায় জড়িত...