সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

Recipe | রক্তে শর্করা বশে রাখতে দুপুরের পাতে থাক মেথির রায়তা, রইল সহজ রেসিপি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ডায়াবিটিস ধরা পড়লেই রসনাতৃপ্তিতে একপ্রকার দাঁড়ি পড়ে যায়। বেশি নোনতা, মিষ্টি কিংবা তেল-ঝাল মশলা সবকিছুতেই চলে আসে হাজারো বিধিনিষেধ। কিন্তু স্বাস্থ্যের জন্য কি স্বাদের সঙ্গে সবসময় আপস করতেই হয়? পুষ্টিবিদরা বলছেন একদমই নয়। এমন কিছু খাবার আছে যা যেমন সুস্বাদু, তেমনই শরীরের জন্য মহৌষধ। ‘মেথির রায়তা’ তেমনই এক অব্যর্থ পদ (Recipe)।

কেন খাবেন মেথির রায়তা?

মেথি প্রাকৃতিক পুষ্টিগুণে ভরপুর। এটি শরীরে ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি করতে ওস্তাদ। ইনসুলিন রক্তে উপস্থিত শর্করাকে ভেঙে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে, ফলে গ্লুকোজের মাত্রা বিপদসীমার নিচে থাকে। শুধু ডায়াবিটিস নয়, যাঁরা ওজন কমাতে চাইছেন বা বাড়তি মেদ নিয়ে চিন্তিত, তাঁদের জন্যও এই রায়তা দারুণ উপকারী। দুপুরে বা সকালে এক বাটি মেথির রায়তা শরীরকে যেমন চনমনে রাখে, তেমনই ইনসুলিন রেজিস্ট্যান্স প্রতিরোধ করে মেদ জমতে দেয় না।

উপকরণ:

আধ কাপ টাটকা মেথি শাক

১ কাপ দই

২ চা চামচ রসুনকুচি

১টি কাঁচা লংকাকুচি

সামান্য জিরে

স্বাদমতো বিট নুন

প্রয়োজনমতো তেল

সামান্য চাট মশলা

প্রণালী:

প্রথমে একটি প্যানে সামান্য তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিন। এবার রসুনকুচি দিয়ে হালকা ভাজুন। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে কুচোনো মেথি শাক দিয়ে দিন। আঁচ বাড়িয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে কাঁচা লংকা মিশিয়ে নিন। শাক নরম হয়ে এলে নামিয়ে ঠান্ডা হতে দিন।

অন্য একটি পাত্রে দই ও বিট নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এবার আগে থেকে তৈরি করে রাখা মেথির মিশ্রণটি দইয়ের সঙ্গে মিশিয়ে দিন। পরিবেশনের আগে উপর থেকে সামান্য চাট মশলা ছড়িয়ে দিলেই তৈরি জিভে জল আনা পুষ্টিকর মেথি রায়তা। প্রতিদিনের ডায়েটে এই সহজ পদটি রাখলে রক্তে শর্করার মাত্রা নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমবে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Recipe | তেল-ময়দাকে জানান বিদায়! বিকেলের জলখাবারে এবার পাতে পড়ুক স্বাস্থ্যকর ‘দই কচুরি’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিকেলের জলখাবার হোক বা অতিথি...

Easy Tips | রান্নাঘরের কালো কড়াই হবে নতুনের মতো ঝকঝকে! ট্রাই করুন এই ৫ ম্যাজিক টিপস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রান্নাঘরের অবিচ্ছেদ্য অংশ হল কড়াই...

Parenting Tips | ডানা মেলে উড়ুক কন্যারা! আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তাই হোক আগামীর অপরাজেয় হাতিয়ার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  সমাজের প্রতিটি স্তরে কন্যাসন্তানদের সমান...

Recipe | বাড়িতে হঠাৎ অতিথি? মাছের ল্যাজা দিয়ে তৈরি এই ‘শাহি ভর্তা’তেই জিতে নিন সবার মন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাড়িতে হঠাৎ অতিথি চলে এসেছেন...