সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

FIFA President Infantino | অনন্ত-রাধিকার বিয়েতে হার্দিক-রণবীরের সঙ্গে নাচলেন ফিফা সভাপতি

শেষ আপডেট:

মুম্বই: অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে নাচতে দেখা গেল ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোকে। ১২ জুলাই মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনন্ত ও রাধিকা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এই উপলক্ষ্যে দেশবিদেশের বহু বিখ্যাত ব্যক্তিত্ব এসেছেন সেখানে। তাঁদের মধ্যে রয়েছেন ইনফ্যান্তিনো। বিয়েতে ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন তিনি। একটি ভিডিওতে দেখা গিয়েছে, ফিফা সভাপতি টি২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট তারকা হার্দিক পান্ডিয়া এবং বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে নাচছেন। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

পাঞ্জাবি গায়ক এপি ধিলোনের গানে সুর মেলাতে দেখা যায় ইনফ্যান্তিনোকে। এর আগে তিনি ফুটবলের প্রচারমূলক ইভেন্ট বা বৈঠকে যোগ দিতে ভারত সফরে এসেছেন। তবে এবার তিনি অনন্তর বিয়েতে ভারতীয় পোশাক কুর্তা-পাজামা পরে যেভাবে নাচ ও গানের তালে মাতলেন, তাতে অনেকেই অবাক। প্রসঙ্গত, মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়েতে সুপারমডেল কিম কার্দাশিয়ান, হলিউড অভিনেতা তথা ডব্লিউডব্লিউই তারকা জন সিনা, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

India vs South Africa | ধর্মশালায় ভারতের দাপট, প্রোটিয়াদের ৭ উইকেটে হারিয়ে সিরিজে ২-১ লিড

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়...

India Vs South Africa | ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিং, ১১৭ রানে অল-আউট দক্ষিণ আফ্রিকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত-দক্ষিণ আফ্রিকা টি২০ আন্তর্জাতিক সিরিজের...

GOAT Tour | ওয়াংখেড়ের বুকে ‘স্বপ্নের সওদাগর’: মেসি-দর্শনের অভূতপূর্ব ইতিকথা, কেন পারল না যুবভারতী?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যুবভারতীর হাজার হাজার দর্শক যে...

U-19 Asia Cup | ICC-র অনুরোধেও না! অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও পাকিস্তানের সঙ্গে হাত মেলাল না ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের মঞ্চে ফের একবার...