মাঝনদীতে র‍্যাফটিংয়ের মাঝে কিল-চড়-ঘুষি! ভাইরাল ভিডিও

শেষ আপডেট:

দেহরাদুন: মাঝগঙ্গায় রিভার র‍্যাফটিংয়ের সময় আচমকাই ছন্দপতন। র‍্যাফটিংয়ের দাঁড় এবং অন্যান্য জিনিস নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন একদল পর্যটক! উত্তরাখণ্ডের ঋষিকেশের ঘটনা। চুলোচুলি, কিল-ঘুষি, চড়-থাপ্পড়, কিছুই বাকি রইল না। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, র‍্যাফটিং প্যাডল দিয়ে নৌকায় দাঁড়িয়েই একদল পর্যটক নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। পাশ দিয়ে যাচ্ছে আরও বেশকিছু নৌকা। যাত্রীরা হতবাক হয়ে দেখছেন সেই দৃশ্য। ঝামেলা এড়াতে নৌকা থেকে সটান গঙ্গায় ঝাঁপ দিতেও দেখা যায় কয়েকজনকে।

এ বিষয়ে তেহরি-গাড়ওয়ালের পুলিশ সুপার নবনীত বুল্লার জানিয়েছেন, ঠিক কী কারণে পর্যটকরা এমনটা করলেন তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে। তাঁদের শনাক্ত করার পর মামলাও দায়ের করা হবে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Suvendu Adhikari | হিমন্তের শপথে আমন্ত্রিত শুভেন্দু, আগামীকালই অসমে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তর-পূর্ব ভারতের রাজ্য অসমে (Assam)...

Mothabari Case | মোথাবাড়ি-কাণ্ডে এনআইএ-কে ডেডলাইন দিল সুপ্রিম কোর্ট! ২ মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মালদার মোথাবাড়িতে এসআইআরের (SIR) কাজে...

Himachal Pradesh Accident | হিমাচলে ভয়াবহ পথ দুর্ঘটনা! চাম্বায় ৩০০ মিটার গভীর খাদে পর্যটকদের গাড়ি, মৃত ৬

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সোমবার ভোরে হিমাচল প্রদেশের চাম্বা...