বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

‘কেন্দ্রীয় সরকারের চাকরি খুঁজে নিন, বেশি ডিএ পাবেন’ ফিরহাদের পর এবার আন্দোলনকারীদের কটাক্ষ মমতারও    

শেষ আপডেট:

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ‘কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজে নিন। আরও বেশি ডিএ পাবেন।’ প্রাপ্য ডিএ-র দাবিতে আন্দোলনকারী সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ-র দাবিতে চলা আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী যে বেজায় ক্ষুব্ধ সেকথা এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। ডিএ আন্দোলন নিয়ে বাম ও বিজেপিকে আক্রমণ করেন তিনি। বলেন, ‘অফিস টাইমে কাজ বন্ধ করে মিছিল করা হচ্ছে। এটা সার্ভিস রুল ব্রেক হচ্ছে না? ’ এরপরই আন্দোলনকারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ‘কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজে নিন, আরও বেশি ডিএ পাবেন। ডিএ বাধ্যতামূলক নয়, এটা একটা অপশন, টাকা থাকলে ভালবেসে দিতাম।’ উল্লেখ্য এর আগে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও একই পরামর্শ দিয়েছিলেন ডিএ-র দাবিতে আন্দোলনকারীদের।

উল্লেখ্য গত ২৭  জানুয়ারি থেকে ডিএ-র দাবিতে আন্দোলন করছেন সরকারী কর্মচারীদের একটা বড় অংশ। অনশন, মিছিল থেকে কর্মবিরতি বিভিন্ন পদ্ধতিতে আন্দোলন করছেন তাঁরা। এমনকি দিল্লিতে গিয়েও আন্দোলন হয়েছে। ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের নির্দেশও দিয়েছিল আদালত। তবে সে বৈঠকও ফলপ্রসূ হয়নি। এতে সরকারের কাজের ক্ষতি হচ্ছে বলে এদিন সরব হন মুখ্যমন্ত্রী। তিনি জানান, মানুষ পরিষেবা পাচ্ছেন না। বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে ডিএ-র দাবিতে মামলা। রাজ্যের হাইকোর্টের একাধিক বেঞ্চে এই মামলার রায় রাজ্য সরকারের বিপক্ষে গিয়েছে। এখন সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে রয়েছেন আন্দোলনকারী ও রাজ্য সরকারি কর্মচারিরা। তবে মুখ্যমন্ত্রীর কঠোর অবস্থান থেকে এটা স্পষ্ট যে রাজ্য সরকার কোনও ভাবেই আন্দোলনকারীদের কাঙ্খিত হারে ডিএ দিতে রাজি নয়।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Patties seller hackle case | গীতাপাঠের অনুষ্ঠানে নিরামিষ বলে আমিষ প্যাটিস বিক্রি! জামিন পেয়েই তোপ ধৃতদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত রবিবার ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে...

Luthra Brothers | গোয়া অগ্নিকাণ্ড: লুথরা ভাইদের বিরুদ্ধে কর্পোরেট জালিয়াতির সন্দেহ, একই ঠিকানায় ৪২ কোম্পানি!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গোয়ার নাইটক্লাবে (Birch by Romeo...

Trump Modi Talk | পুতিন ফিরতেই ট্রাম্পের সঙ্গে ফোনে কথা মোদির! বাণিজ্য, প্রতিরক্ষা নিয়ে আলোচনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্টের ভারত সফরের ১...

Bangladesh Election | বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে নির্বাচনের পথে পা বাড়াল...