শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

পঞ্চায়েত ভোটের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধার তপনের এলেনপুরে

শেষ আপডেট:

বালুরঘাট: সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে আগ্নেয়াস্ত্র উদ্ধার হল দক্ষিণ দিনাজপুরের তপনের সীমান্ত গ্রাম এলেনপুর এলাকায়।বিএসএফের ১৬৪ নম্বর ব্যাটালিয়নের অভিযানে দুটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৫৯ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। পাশাপাশি একটি ভারতীয় সিম, দুটি ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদও উদ্ধার হয়েছে।

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ওই গ্রামে ঘাসের মধ্যে লুকিয়ে রাখা ছিল আগ্নেয়াস্ত্রগুলি। কী উদ্দেশ্যে সেখানে আগ্নেয়াস্ত্র লুকোনো ছিল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পুলিশ সুপার রাহুল দে জানান, তপন থানায় বিএসএফের তরফে আগ্নেয়াস্ত্রগুলি জমা করা হয়েছে। কারা ওখানে আগ্নেয়াস্ত্র রেখেছিল, তার খোঁজ চলছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Siliguri Police Attack Case | রাস্তার মাঝে বাইক দাঁড় করিয়ে মাতলামো! প্রতিবাদ করতেই ট্রাফিক পুলিশকে বেল্ট খুলে বেধড়ক মার শিলিগুড়িতে

শিলিগুড়ি: রক্ষকই খোদ আক্রান্ত! যাদের হাতে সাধারণ মানুষকে নিরাপত্তা...

Jalpaiguri | রাজনীতির রং মিশিয়ে দোল কাটালেন নেতারা

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: প্রার্থী হওয়ার দৌড়ে যাঁরা নতুন তাঁরা...

WB Para Teacher Salary Delay | ‘ছেলেকে রং কিনে দিতে পারিনি’, বেতন না পেয়ে সমস্যায় শিক্ষক সহ কর্মীরা 

গৌরহরি দাস, কোচবিহার: উৎসবের মধ্যেও বেতন পেলেন না জেলার...

Alipurduar Municipality | ‘খাস লোক’ তত্ত্বে তোলপাড়, আলিপুরদুয়ার পুরসভায় বিতর্ক 

দামিনী সাহা, আলিপুরদুয়ার: কাগজে-কলমে তিনি আলিপুরদুয়ার পুরসভার (Alipurduar Municipality)...