বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

CAA | সিএএ-র আওতায় ভারতের প্রথম নাগরিকত্ব দেওয়া হল, পেলেন কে?

শেষ আপডেট:

শিলচর: নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর (CAA) আওতায় অসমে ভারতের প্রথম নাগরিকত্ব পেলেন এক বাংলাদেশি মহিলা। ৪০ বছর বয়সি ওই মহিলা ২০০৭ সালে চিকিৎসার জন্য পরিবারের এক সদস্যের সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে আসেন। তারপর অসমের শ্রীভূমি জেলার এক বাসিন্দাকে বিয়ে করে ভারতেই থেকে যান।

ওই মহিলার পদবি বন্দ্যোপাধ্যায়। তাঁর আইনজীবী জানান, সিএএ বিধি তৈরি হওয়ার পর অসমে বসবাসকারী ওই বাংলাদেশি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেন। তাঁর প্রথম আবেদনটি বাতিল হয়েছিল সীমানা পুনর্নির্ধারণের কারণে তৈরি হওয়া জটিলতার জেরে। পরে তাঁর পুনর্বিবেচিত আবেদন অনুমোদিত হয়।

আইনজীবী ধর্ম্মানন্দ দেব জানান, সিএএ-এর ৫(১)(সি) এবং ৬বি ধারা অনুযায়ী সংশ্লিষ্ট মহিলাকে এদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে। এই ধারাগুলি একজন ভারতীয় নাগরিককে বিয়ে করা ব্যক্তিকে ভারতে সাত বছর বসবাসের পর নাগরিক হওয়ার সুযোগ দেয়। তাঁর সঙ্গে কাছাড় জেলার ৬১ বছর বয়সি আরও একজন পুরুষও নাগরিকত্ব পেয়েছেন। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক শংসাপত্রগুলি জারি করেছে। তবে সামাজিক হয়রানির আশঙ্কায় দু-জনের নাম প্রকাশ করা হয়নি।

২০১৯-এর ডিসেম্বরে সিএএ পাশ হওয়ার পর অসমে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছিল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বারবার বলেছেন, বেশিরভাগ হিন্দু ১৯৭১ সালের সময়সীমার আগেই অসমে চলে এসেছিলেন। সিএএ কার্যকর হওয়ার পর থেকে অসমে প্রায় ৪০ জন নাগরিকত্বের জন্য আবেদন করেছেন।

Categories
Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Bangladesh Election 2026 | ভোটমুখী বাংলাদেশে অশান্তি! দূতাবাসের কর্মীদের পরিবারকে দেশে ফেরার নির্দেশ ভারতের, খোলা থাকছে হাই কমিশন  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ...

Software engineer death case | ৭০ ফুট গভীর গর্তে পড়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যুতে সিট গঠন 

গ্রেটার নয়ডা: অত্যাধুনিক শহর গ্রেটার নয়ডায় (Noida) গাড়ি সহ...

Trump’s Board of Peace and India | ট্রাম্পের শান্তি বোর্ডে ডাক নয়াদিল্লিকে, বিশ্বনেতার স্বীকৃতি নাকি ভারতের জন্য কূটনৈতিক চোরাবালি? 

নয়াদিল্লি: বিশ্বরাজনীতির সমীকরণ বদলে দিতে ডোনাল্ড ট্রাম্পের জুড়ি মেলা...

Manipur | খেলার মাঠেও থাবা অশান্তির! মণিপুরে সশস্ত্র দুষ্কৃতীদের হাতে আক্রান্ত রাজস্থানের খুদে অ্যাথলিটরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মেডেল জয়ের স্বপ্ন নিয়ে সুদূর...