উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাড়িতে হঠাৎ অতিথি চলে এসেছেন আর ফ্রিজে শুধু মাছের ল্যাজা পড়ে আছে? চিন্তা নেই! মাছের ল্যাজা দিয়ে তৈরি এই জিভে জল আনা ‘শাহি ল্যাজা ভর্তা’ পরিবেশন করে অনায়াসেই অতিথির মন জিতে নিতে পারেন। গরম ভাতের সাথে এটি জাস্ট জমে যাবে। মাছের এই পদটি তৈরি করা যেমন সহজ, খেতে তেমনি রাজকীয়। রুই বা কাতলা মাছের ল্যাজা দিয়ে এটি সবথেকে ভালো হয়।
উপকরণ:
-
মাছের ল্যাজা: ২-৩টি (বড় সাইজের)
-
পেঁয়াজ কুচি: ১ কাপ
-
শুকনো লঙ্কা: ৩-৪টি (ঝাল অনুযায়ী)
-
কাঁচা লঙ্কা কুচি: ২-৩টি
-
রসুন কুচি: ১ টেবিল চামচ
-
ধনেপাতা কুচি: সামান্য
-
সর্ষের তেল: পরিমাণমতো
-
নুন ও হলুদ: স্বাদমতো
প্রণালী:
-
মাছ ভাজা: প্রথমে মাছের ল্যাজাগুলো নুন ও হলুদ মাখিয়ে সর্ষের তেলে লালচে করে কড়া করে ভেজে নিন।
-
কাঁটা ছাড়ানো: মাছ ভাজা হয়ে গেলে সামান্য ঠান্ডা করে হাত দিয়ে খুব সাবধানে সব কাঁটা বেছে পরিষ্কার করে নিন। শুধু মাছের নরম অংশটুকু আলাদা করে রাখুন।
-
মশলা তৈরি: ওই মাছ ভাজা তেলেই শুকনো লঙ্কাগুলো মুচমুচে করে ভেজে তুলে রাখুন। এবার ওই তেলেই রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন।
-
ভর্তা মাখানো: একটি পাত্রে ভাজা শুকনো লঙ্কা ও পরিমাণমতো নুন দিয়ে হাত দিয়ে গুঁড়ো করে নিন। এবার তাতে ভাজা পেঁয়াজ-রসুন, কাঁচা লঙ্কা কুচি এবং বেছে রাখা মাছের অংশটুকু দিয়ে ভালো করে চটকে মেখে নিন।
-
ফিনিশিং টাচ: সবশেষে ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল এবং কুচানো ধনেপাতা ছড়িয়ে আরও একবার মেখে নিন।
-
টিপস: অতিথিকে পরিবেশন করার সময় ভর্তাটি ছোট গোল বলের মতো করে সুন্দর কোনো প্লেটে সাজিয়ে দিন। চাইলে পাশে দু-কোয়া ভাজা রসুন ও একটি আস্ত শুকনো লঙ্কা দিয়ে সাজাতে পারেন।

