কাশ্মীরে জঙ্গি দমন অভিযান, মৃত্যু পাঁচ সেনার

শেষ আপডেট:

শ্রীনগর: কাশ্মীরে বোমা বিস্ফোরণে মৃত বেড়ে দাঁড়াল ৫। শুক্রবার জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরে জঙ্গি হামলায় মৃত্যু হয় ৫ সেনার। গুরুতর জখম একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সেনা সূত্রে খবর, জঙ্গিদের কয়েকটি গোষ্ঠী ছোট ছোট দলে ভাগ হয়ে কান্দি জঙ্গলে আশ্রয় নিয়েছে। এই খবর পেয়ে এদিন সেখানে সন্ত্রাসদমনে অভিযান চালানো হচ্ছিল। সেইসময় জওয়ানদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। জখম চারজনকে উধমপুরের কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। একজন চিকিৎসাধীন রয়েছেন। সেনার তরফে জানানো হয়েছে, নতুন করে ওই এলাকায় অভিযান চালাবে তারা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরেই জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টা খানেক ধরে চলে গুলির লড়াই। দুই পক্ষের সংঘর্ষে দুই জঙ্গির মৃত্যু হয়। তাদের কাছ থেকে একে ৪৭ রাইফেল সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। তার আগে বুধবার সকালে স্থানীয় পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারায় দুই জঙ্গি। পুলিশ সূত্রে খবর, দু’জনই লস্কর-ই-তইবা দলের সদস্য ছিল।

Categories
Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tamil Nadu government crisis | যে কোনো সময় পতন! তামিলনাড়ুতে ভোট-প্রস্তুতির ডাক স্ট্যালিনের, নড়বড়ে বিজয়ের কুর্সি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণী রাজনীতির অলিন্দে এবার চরম...

Chickens Neck | সুরক্ষায় মাস্টারস্ট্রোক, ‘চিকেনস নেক’ মজবুত করতে ১২০ একর জমি কেন্দ্রকে দিচ্ছে রাজ্য সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেশের নিরাপত্তা এবং সুরক্ষার প্রশ্নে...