১৯৭১-এর পর প্রথম কোনও ভারতীয় হিন্দি সিনেমা মুক্তি পাচ্ছে বাংলাদেশে

শেষ আপডেট:

তপন বকসি, মুম্বই: অবশেষে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের ছবিটি মুক্তি পাচ্ছে ১২ মে। পৃথিবীতে সর্বোচ্চ উপার্জনকারী(১০৫০ কোটি) এই ভারতীয় হিন্দি ছবিটি দেশভাগের পর এই প্রথম ভারতীয় হিন্দি ছবি হিসেবে মুক্তি পাচ্ছে বাংলাদেশে। এ ব্যাপারে আন্তর্জাতিক পরিবেশনা বিভাগের সহ-সভাপতি  নেলসন ডিসুজা জানিয়েছেন, “সিনেমা সমন্বিত শক্তি হিসেবে পৃথিবীতে সমস্ত দেশ ও মানুষদের  জাতি, সংস্কৃতি অনুযায়ী একসূত্রে গেঁথে এসেছে সব সময়। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সারা পৃথিবীতে সর্বোচ্চ উপার্জনকারী ভারতীয় হিন্দি ছবি ‘পাঠান’ বাংলাদেশের দর্শকদের কাছে প্রদর্শিত হওয়ার সুযোগ পেয়েছে। ১৯৭১ সালের পর বাংলাদেশে  মুক্তি পেতে চলা প্রথম হিন্দি ছবি হতে চলেছে ‘পাঠান’।

এজন্য বাংলাদেশের  সিনেমা প্রদর্শন কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিগত বেশ কয়েক বছর ধরে আমরা জানি বাংলাদেশে শাহরুখ খানের বিশাল ভক্তকূল রয়েছে। সেদিক থেকে বিচার করলে যশরাজ ফিল্মসের এই যথাযোগ্য স্পাই ইউনিভার্স বা গুপ্তচর ব্রহ্মান্ড আর শাহরুখ খানের প্রথম হিন্দি ছবি হিসেবে বাংলাদেশে রিলিজ হতে চলা এই ছবি ভারতীয় সিনেমা এবং সংস্কৃতির উজ্জ্বল, গৌরবময় দিকের প্রতিনিধিত্ব করবে। ইতিমধ্যে সবাই জেনে গিয়েছেন যশরাজ ফিল্মসের গুপ্তচর ব্রহ্মাণ্ড সিরিজের ছবি হিসাবে এর আগের ব্লকবাস্টার ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’ এবং ‘ওয়ার’-এর পর ‘পাঠান’ সারা বিশ্বে অত্যন্ত সফল ও শ্রেষ্ঠ উপার্জনকারী হিন্দি ছবি হিসেবে চিহ্নিত হয়েছে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

H-1B Visa | মার্কিন প্রযুক্তি ক্ষেত্রে দেদার ছাঁটাই, এইচ-১বি ভিসার জাঁতাকলে চরম অনিশ্চয়তায় ভারতীয় কর্মীরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: একটি ই-মেইলেই যেন ওলটপালট হয়ে...

Robot Revolution In China | প্রযুক্তির চরম বিস্ময়! ৩ বছরেই তৈরি বিশ্বের সবচেয়ে বড় স্টেশন, নেপথ্যে এআই ও রোবটিক্স

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশ্বের বৃহত্তম রেলওয়ে স্টেশন এখন...

Trump VS Netanyahu | ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু চরম সংঘাত, ফোনালাপে তুমুল বাগবিতণ্ডা

উত্তরবঙ্গ সংনবাদ অনলাইন ডেস্ক: ইরান যুদ্ধকে (Iran War) কেন্দ্র...