Flying Squirrel | বিলুপ্তপ্রায় উড়ন্ত কাঠবেড়ালির দেহ পাচারের চেষ্টা! মহিলা সহ ৩ পাচারকারীকে আটক বন দপ্তরের

শেষ আপডেট:

লাটাগুড়ি: ক্রেতা সেজে বিলুপ্তপ্রায় উড়ন্ত কাঠবেড়ালির (Flying Squirrel) দেহ পাচারের চেষ্টা বানচাল করল বন দপ্তরের (Forest Department) লাটাগুড়ি রেঞ্জের বনকর্মীরা। ঘটনায় সিকিমের এক মহিলা সহ ৩ পাচারকারীকে আটক করা হয়েছে। সেই সঙ্গে সিকিমের একটি গাড়িও আটক করা হয়েছে।

জানা গিয়েছে, সিকিমের এক দম্পতি ও আরও একজন মিলে দৈত্যাকার লাল উড়ন্ত কাঠবেড়ালির (Red Giant Flying Squirrel) দেহ পাচারের চেষ্টা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে বন দপ্তরের লাটাগুড়ি রেঞ্জের বনকর্মীরা ক্রেতা সেজে ওই কাঠবেড়ালি কেনার জন্য দরদাম শুরু করেন। ১০ লক্ষ টাকা দাম রাখা হয়েছিল। এরপরই ওই পাচারকারীরা বন্যপ্রাণীটির দেহাংশ বিক্রির উদ্দেশ্যে মালবাজারে এলেই বনকর্মীরা তাঁদের আটক করে। বন দপ্তরের লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, ধৃতদের এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হবে। এই পাচারকারীদের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

IPL | দিল্লির কাছে হার পঞ্জাবের, টানা ৪ ম্যাচে পরাজয় শ্রেয়সদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের (IPL) গুরুত্বপূর্ণ ম্যাচে বড়...

Chopra | নেপালে পালানোর ছক? সীমান্ত থেকে গ্রেপ্তার চোপড়ার দাপুটে তৃণমূল নেতা গোপাল ভৌমিক!

মনসুর আলম, চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়া রাজনীতিতে বড়সড় চমক।...

Abhishek Banerjee | আর ‘প্রভাব প্রদর্শন’ নয়! অভিষেকের ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক চিত্রপটে আমূল পরিবর্তনের...

Anganwadi Center Protest | অঙ্গনওয়াড়িতে ডিম অমিল! বালুরঘাটের করিমগুটিনে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

পতিরাম: শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়ার সরকারি নির্দেশ থাকলেও,...