ঝড়ে উপড়ে পড়া গাছের লগ উদ্ধার করল বনদপ্তর

শেষ আপডেট:

চালসা: ঝড়ে উপড়ে পড়া পূর্ত দপ্তরের গাছের লগ উদ্ধার করল চালসা রেঞ্জের বনকর্মীরা। বুধবার চালসা পরিমল মিত্র নগর এলাকা থেকে ওই লগগুলি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা। গত ৪ মে কালবৈশাখী ঝড়ে চালসা-মেটেলি রাজ্য সড়কে বহু বড় বড় গাছ উপড়ে পড়ে। সেই গাছ বন দপ্তরের অনুমতি ছাড়াই কিছু কাঠ ব্যবসায়ী আত্মসাৎ করেন বলে লিখিত অভিযোগ জানান তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি জোশেফ মুন্ডা। চালসা রেঞ্জার প্রকাশ থাপা বলেন, ‘গাছগুলি পূর্ত দপ্তরের জমির মধ্যে থাকলেও বন দপ্তরের কাছে কোনও অনুমতি নেওয়া হয়নি। এবিষয়ে লিখিত অভিযোগও আমাদের কাছে জমা হয়েছে। অভিযোগের ভিত্তিতে গত দুদিন ধরে আমরা অভিযান চালাচ্ছি। এদিন সকালে চালসার পরিমল মিত্র নগর এলাকায় গাছের লগগুলি পাওয়া যায়। সেগুলি রেঞ্জ অফিসে নিয়ে আসা হচ্ছে।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Goutam Deb | জনসংযোগ থেকে দূরত্ব, না কি অভিমানেই পিছু হটছেন গৌতম? না ‘টক টু মেয়র’-এ

নিতাই সাহা, শিলিগুড়ি: হারের অভিঘাত ক্রমেই জোরালো হচ্ছে। শিলিগুড়িতে...

Teacher arrested molestation charge | কার্নিশ বেয়ে পালানোর চেষ্টা, জানলায় ওত পেতে পুলিশ! ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে শিলিগুড়িতে গ্রেপ্তার শিক্ষক  

শিলিগুড়ি: টিউশন পড়ানোর আড়ালে পড়ুয়াদের অশ্লীল মেসেজ পাঠানোর পাশাপাশি...

Malda forced tilak controversy | দোকানে ঢুকে কর্মীদের কপালে গেরুয়া টিপ, ভাইরাল ভিডিও নিয়ে বিতর্ক

কল্লোল মজুমদার, মালদা: দোকানে ঢুকে কর্মীদের কপালে গেরুয়া টিপ...