Abu Hasem Khan Chowdhury Death | চিরঘুমে মালদার ‘ডালু বাবু’, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আবু হাসেম খান চৌধুরী

শেষ আপডেট:

মালদা: মালদা জেলা রাজনীতির অন্যতম অভিভাবক এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আবু হাসেম খান চৌধুরী আর নেই (Abu Hasem Khan Chowdhury Death)। বুধবার রাতে কলকাতার হ্যামিল্টন নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। গত দুই মাস ধরে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

বর্ণময় রাজনৈতিক জীবন

এবিএ গনিখান চৌধুরীর ছোট ভাই আবু হাসেম খান চৌধুরী মালদার মানুষের কাছে ‘ডালু বাবু’ নামেই সমধিক পরিচিত ছিলেন। গনিখানের জীবদ্দশাতেই কালিয়াচক বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়ে তাঁর সংসদীয় রাজনীতির হাতেখড়ি। ২০০৬ সালে বড় দাদার প্রয়াণের পর মালদা লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়ে প্রথমবার সংসদে যান তিনি। এরপর থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা মালদা দক্ষিণ কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি। ইউপিএ-২ সরকারের আমলে তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্বও সামলেছেন।

উত্তরাধিকার ও শেষ জীবন

বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি নিজেই প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান এবং আসনটি ছেলে ইশাখান চৌধুরীর জন্য ছেড়ে দেন। গত দুই বছর ধরে তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে একটি যুগের অবসান হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তাঁর মরদেহ মালদায় নিয়ে আসা হবে বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে। সেখানে কোতোয়ালি ভবনে শেষ শ্রদ্ধা জানানোর পর পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতারা তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Patiram | ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত পতিরাম, উপড়ে পড়ল বহু গাছ

বিশ্বজিৎ প্রামাণিক,পতিরাম: শনিবার রাত সাড়ে আটটা নাগাদ আচমকাই ঝড়ের...

Lebanon | লেবাননে ফরাসি শান্তিরক্ষীদের ওপর হামলা! তীব্র নিন্দা জানাল ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ লেবাননে (Lebanon) রাষ্ট্রসংঘের ফরাসি...

Phansidewa | অনুমতি ছাড়াই তৃণমূলের পথসভা! পুলিশি মদতের অভিযোগে সরব বিজেপি, ঘেরাও থানা

ফাঁসিদেওয়া: অনুমতি না থাকা সত্ত্বেও তৃণমূলের পথসভা (TMC Rally)...

Narendra Modi | ‘নারী হয়তো সবকিছু ভুলে যেতে পারেন…কিন্তু’, বিরোধীদের কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় মহিলা সংরক্ষণ বিল ও...