ভাগ্যক্রমে প্রাণরক্ষা! ভুট্টার ক্ষেতে মহিলাকে শুঁড় দিয়ে তুলে ছুঁড়ে ফেলে দিল হাতি

শেষ আপডেট:

কিশনগঞ্জঃ ভুট্টার ক্ষেতে ঘাস কাটতে গিয়ে হাতির হানায় জখম হলেন এক মহিলা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কিশনগঞ্জের দিঘলব্যাংক এলাকার নেপাল সীমান্ত ধনটোলা গ্রামপঞ্চায়েতের বিহারটোলা গ্রামে। আহত মহিলার নাম সিম্পি মাহাতো। দলছুট দাঁতালটি তাঁকে শুঁড় দিয়ে তুলে ছুঁড়ে ফেলে দেয়। এই ঘটনায় গুরুতর জখম হন তিনি। বর্তমানে জখম মহিলার চিকিৎসা চলছে দিঘলব্যাংক হাসপাতালে।

জানা গিয়েছে, এদিন সকালে বিহারটোলা গ্রামের একদল মহিলা ভুট্টার ক্ষেতে ঘাস কাটছিল। সেইসময় একটি দলছুট বুনো মহিলাদের সামনে চলে আসে। অন্য মহিলারা পালিয়ে যেতে সক্ষম হলেও উন্মত্ত হাতির সামনে পড়ে যায় সিম্পি মাহাতো। বুনোটি সিম্পিকে শুঁড়ে জড়িয়ে দূরে ছুড়ে ফেলে। এই ঘটনায় উক্ত মহিলা মারাত্মকভাবে আহত হন। এই ঘটনার পর স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় গ্রামের এক চিকিৎসকের কাছে। সেই চিকিৎসকের পরামর্শ মতো জখম মহিলাকে নিয়ে যাওয়া হয় দিঘলব্যাংক হাসপাতালে। সেখানেই বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। হাতিটি এলাকারই এক ভুট্টার ক্ষেতে আশ্রয় নিয়েছে। অন্ধকার নামলেই হাতিটিকে জঙ্গলে ফেরাতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বনাধিকারিক রাজীব কুমার।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Mithun Chakraborty Rally Cancelled | ডালখোলায় মিঠুন-শমীকের সভা বাতিল! নেতাদের না পেয়ে প্রার্থীর ওপর ক্ষোভ উগরে দিলেন বিজেপি কর্মীরা

ডালখোলা: মঙ্গলবার এক নজিরবিহীন বিশৃঙ্খলার সাক্ষী থাকল ডালখোলা। করণদীঘি...

CM Mamata Banerjee Rally | শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর পদযাত্রা: বুধবার সকাল থেকেই একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ, জারি কড়া নির্দেশিকা

শিলিগুড়ি: বুধবার শিলিগুড়ি শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা অনুষ্ঠিত...

Raiganj | রায়গঞ্জে গৃহবধূর রহস্যমৃত্যু! শক্তিনগর এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ

রায়গঞ্জ: গৃহবধূর দেহ উদ্ধারকে কেন্দ্র করে শোরগোল রায়গঞ্জ (Raiganj)...

Raiganj | রায়গঞ্জে পুলিশের বড় সাফল্য: লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার নেপাল ও সিকিমের দুই যুবক

রায়গঞ্জ: রায়গঞ্জ (Raiganj) শহরের বুকে মাদক পাচারকারীদের বিরুদ্ধে বড়সড়ো...