Blast in Mosque | নমাজের সময় পাক-আফগান সীমান্তে মসজিদে বিস্ফোরণ! জখম ২ শিশু সহ ৪

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের পাক-আফগান সীমান্তে মসজিদে বিস্ফোরণের (Blast in Mosque) ঘটনা জখম হলেন অন্তত ৪। পাকিস্তানের (Pakistan) ওয়াজিরিস্তানের ঘটনা। শুক্রবারের নমাজের সময় স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতাকে লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয় বলে অভিযোগ। সূত্রের খবর ঘটনার সময় মসজিদে উপস্থিত ছিলেন দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের জমিয়তে উলেমা ইসলাম-ফজল (JUI-F) নামে একটি রাজনৈতিক দলের নেতা আবদুল্লাহ নাদিম। তাঁকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। নাদিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে নাদিমের অবস্থা খুবই গুরুতর। দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার পুলিশ প্রধান জানিয়েছেন, মাওলানা আব্দুল আজিজ মসজিদে বিস্ফোরণে আহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। আফগানিস্তানের সাথে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলের মসজিদে এই বিস্ফোরণের জন্য কে দায়ী তা এই মুহূর্তে স্পষ্ট নয়।

এর মাসখানেক আগে আফগান তালেবানদের ঐতিহাসিক প্রশিক্ষণ ক্ষেত্র পাকিস্তানের নওশেরা জেলার দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসায় আত্মঘাতী বোমা হামলায় জেইউআই-এস (JUI-F) নেতা মাওলানা হামিদুল হক হাক্কানি সহ আরও পাঁচজনের  নিহত হওয়ার এক মাস পর এই হামলার ঘটনা ঘটে। আবার গত মঙ্গলবারই পাকিস্তানের বালোচিস্তানে একটি ট্রেন হাইজ্যাক করে বহু যাত্রীকে পণবন্দি বানায় বালোচিস্তান লিবারেশন আর্মি। দীর্ঘ অপারেশন চালিয়ে পাক সেনা পণবন্দিদের মুক্ত করলেও মৃত্যু হয়েছে অনেকের। পাকিস্তান সরকার এই হামলায় কাবুলের জড়িত থাকার অভিযোগ করেছে। যদিও আফগানিস্তানের তালিবান সরকার এই দাবি পুরোপুরি অস্বীকার করেছে।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

EPFO | হোয়াটসঅ্যাপেই মিলবে পিএফ-এর যাবতীয় তথ্য! কীভাবে? জেনে নিন… 

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের...