Death | ট্রেনে কাটা পড়ে মৃত্যু চারজনের

শেষ আপডেট:

কিশনগঞ্জ: রেল লাইন পার হতে গিয়ে মৃত্যু (Death) হল চার তরুণের। শুক্রবার ভোর পাঁচটা নাগাদ পূর্ণিয়া কসবা রেল স্টেশনের মাঝে যোগবাণী-দানাপুরগামী বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) পার হওয়ার সময় ওই ঘটনাটি হয়েছে।

ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। তাঁদের নাম সিন্টু কুমার, রোহিত কুমার, জিগার কুমার, অপর একজনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তাঁর নাম শ্যামসুন্দর কুমার। কুলদীপ কুমার নামে আরও একজনের হাসপাতালে চিকিৎসা চলছে।

এরা সকলেই সারা রাত দুর্গা পূজার সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন। ওইসময় বন্দে ভারত এক্সপ্রেস সেখান দিয়ে পার হচ্ছিল।

পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পূর্ণিয়া সদর হাসপাতালে পাঠায়।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Raiganj | রায়গঞ্জ মেডিকেলে বিদ্যুৎ বিপর্যয়: বন্ধ অক্সিজেন প্ল্যান্ট, বাড়ছে উদ্বেগ

বিশ্বজিৎ সরকার,রায়গঞ্জ: ভোররাতে বড়সড় বিদ্যুৎ বিভ্রাট। আর তার জেরেই...

Shaktigarh | ২১ জুলাইয়ের ‘রেকর্ড’ ভাঙল ৯ মে! শুভেন্দুর শপথে মিষ্টিমুখ করতে শক্তিগড়ে জনজোয়ার

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান: বাংলার রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘ দেড়...

Delhi | দিল্লিতে জারি ‘হাই অ্যালার্ট’! বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিতে (Delhi) বড়সড় জঙ্গি...

Malda | চাঁচলে টোটো বোঝাই অবৈধ মদ উদ্ধার, গ্রেপ্তার ২

মুরতুজ আলম,সামসী: মালদা (Malda) জেলার চাঁচল (Chanchal) এলাকায় অবৈধ...