রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

West Bengal Budget | এবার স্বাস্থ্যসাথীর সুরক্ষাকবচে গিগ ওয়ার্কাররা, বড় ঘোষণা রাজ্য সরকারের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অনলাইন ডেলিভারি বয় বা রাইড শেয়ারিং অ্যাপের মতো গিগ ইকোনমির সঙ্গে যুক্ত কর্মীদের (Gig-Workers) জন্য বড়সড় সামাজিক সুরক্ষার ঘোষণা করল রাজ্য সরকার (West Bengal Budget)। এবার থেকে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের (Swasthya-Sathi) আওতায় নিয়ে আসা হলো গিগ ওয়ার্কারদের। ফলে এই অসংগঠিত ক্ষেত্রের কর্মীরাও এখন থেকে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন।Cmচ

রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার ডেলিভারি পার্টনার ও ক্যাব চালকরা উপকৃত হবেন। কর্মক্ষেত্রে ঝুঁকি ও অনিশ্চয়তার কথা মাথায় রেখেই তাঁদের এই স্বাস্থ্য বীমার অধীনে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন গিগ কর্মীরা। মূলত গিগ ওয়ার্কারের আওতায় আসেন ফুড ডেলিভারি, অ্যাপ বাইক চালক, অ্যাপ চালক ছাড়াও অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা। তাঁদের জন্য আলাদা করে একটি পোর্টাল খোলা হবে। গিগ ওয়ার্কাররা সেখানেই আবেদন করতে পারবেন। ভেরিফিকেশনের পর এই সুবিধা মিলবে। শুধু স্বাস্থ্যসাথীর সুবিধা নয়, গিগ কর্মী বা তাঁর পরিবার আরও একাধিক এককালীন সুবিধা পাবেন বলে জানা গিয়েছে।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সামাজিক সুরক্ষা নেই গিগ ওয়ার্কারদের। একটা পোর্টাল খোলা হবে। সেখানে অ্যাপ্লাই করতে পারবে। একটা সার্ভে হবে। অসুস্থ হলে, মারা গেলে পরিজনরা সাহায্য পাবে।’

বিস্তারিত আসছে……………………।।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Azimganj Passenger Fire | কাটোয়ায় আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের কামরায় ভয়াবহ আগুন! শর্ট সার্কিট নয়, নাশকতার তত্ত্ব উসকে দিল রেল

বর্ধমান: রবিবার ভোরে পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা...

Yuvasathi Scheme West Bengal | ডিগ্রি আছে, চাকরি নেই! ১৫০০ টাকার ‘যুবসাথী’র লাইনে উচ্চশিক্ষিতদের ভিড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একুশের নির্বাচনে গেমচেঞ্জার ছিল ‘লক্ষ্মীর...

Siliguri | পাড়ে দাঁড় করানো স্কুটার, চিঠি লিখে রেখে মহানন্দা ক্যানেলে ঝাঁপ ব্যক্তির

শিলিগুড়ি: প্রকাশ্য দিবালোকে মহানন্দা ক্যানেলে এক ব্যক্তির ঝাঁপ দেওয়ার...

Tollygunge | শিবরাত্রির সকালে টালিগঞ্জের অভিজাত আবাসনে অগ্নিকাণ্ড! অল্পের জন্য রক্ষা পেলেন যশ-নুসরত-সায়ন্তিকারা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শিবরাত্রির পুণ্য লগ্নেই বড়সড়ো অগ্নিকাণ্ডের...