বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

Arijit Singh | সলমন-বিবাদ থেকে ‘মাতৃভূমি!’ ৯ বছরের মান-অভিমান মিটিয়ে ভাইজানের হাত ধরেই প্লেব্যাকে ইতি টানছেন অরিজিৎ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুরের সম্রাজ্যে এক যুগের অবসান। প্লেব্যাক সম্রাট অরিজিৎ সিংয়ের (Arijit Singh) আচমকা ‘আলবিদা’ ঘোষণায় যখন স্তব্ধ অনুরাগী মহল, তখন সবথেকে বেশি চর্চায় উঠে আসছে সলমন খানের (Salman Khan) সঙ্গে তাঁর দীর্ঘ ৯ বছরের অম্ল-মধুর সম্পর্ক। যে ভাইজানের রোষানলে পড়ে একসময় কেরিয়ার হারানোর আশঙ্কা তৈরি হয়েছিল, আজ তাঁরই ছবির গান দিয়ে বৃত্ত সম্পূর্ণ করে বিদায় নিচ্ছেন অরিজিৎ।

সালটা ২০১৪। এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সলমন খানের ঠাট্টার পাল্টা জবাব দিয়েছিলেন নবাগত অরিজিৎ। সেই এক মুহূর্তের বিবাদ গড়িয়েছিল ৯ বছরের তিক্ততায়। সলমনের একাধিক ছবি থেকে বাদ পড়েছিল অরিজিতের গান। জনসমক্ষে ক্ষমা চেয়েও মেলেনি রেহাই। তবে অরিজিৎ সিং নিজের জেদ বজায় রেখেছিলেনতিনি চেয়েছিলেন সলমনের ছবিতে অন্তত একটি গান গেয়েই কেরিয়ারের ইতি টানতে।

 ২০২৩ সালে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গিয়ে দীর্ঘ বিবাদের অবসান ঘটান শিল্পী। আর ২০২৬-এর শুরুতে সলমন খানের ‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবির ‘মাতৃভূমি’ গানটিই হয়ে থাকল তাঁদের সেই ঐতিহাসিক মানভঞ্জনের সাক্ষী। সিনেমহলের মতে, সলমনের এই গানটিই অরিজিতের প্লেব্যাক কেরিয়ারের অন্যতম শেষ উপহার।

অরিজিৎ জানিয়েছেন, আগে দেওয়া কিছু প্রতিশ্রুতি রক্ষার পর তিনি আর নতুন কোনও সিনেমার গান বা ‘অ্যাসাইনমেন্ট’ নেবেন না। প্লেব্যাকের ধরাবাঁধা ছক থেকে বেরিয়ে তিনি এখন নিজের সঙ্গীতশৈলী ও শিকড়ে ফিরতে চান। সলমনের পর হয়তো শাহরুখ খানের ছবিতে শেষবারের মতো তাঁর কণ্ঠ পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আপাতত ‘ভাইজানের’ ছবিতে কণ্ঠ দিয়েই নিজের বহু বছরের অপূর্ণ ইচ্ছেপূরণ করলেন এই প্লেব্যাক সম্রাট।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Tulaipanji Rice | বিশ্ব দরবারে বাংলার চাল! তুলাইপাঞ্জির ‘বিশ্বজয়ে’ আল্পুত উত্তর দিনাজপুরের চাষিরা

রায়গঞ্জ: আন্তর্জাতিক মঞ্চে ফের উজ্জ্বল বাংলার নাম। রাষ্ট্রপুঞ্জের (United...

Malda | অফিসে ঢুকে বনকর্তার মাথা ফাটালো গাছ মাফিয়া! রক্তাক্ত রেঞ্জ অফিসার, চাঁচলে নজিরবিহীন তাণ্ডব

সামসী: সরকারি অফিসে ঢুকে খোদ রেঞ্জ অফিসারকে (Forest Range...

BJP | বিজেপি নেতার দরজায় সাদা থান ও রজনীগন্ধার মালা! কাঠগড়ায় তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দল না ছাড়লে ‘মৃত্যু’ অনিবার্য?...

Kiara emotional post | ‘তুমি আমার সঙ্গেই থাকবে’, শ্বশুরমশাইয়ের প্রয়াণে আবেগঘন পোস্ট কিয়ারার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছন্দপতন মালহোত্রা পরিবারে। ১৩ ফেব্রুয়ারি,...